সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারখানা চালুর দাবিখুলনার দাদা দিয়াশলাই কারখানা (ম্যাচ ফ্যাক্টরি) চালুর দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। দাদা ম্যাচ ওয়ার্কার্স ইউনিয়নের উদ্যোগে কারখানার শ্রমিক-কর্মচারী ও এলাকাবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে গতকাল বুধবার সকালে ওই স্মারকলিপি দেওয়া হয়। এতে ২৪ জানুয়ারি প্রধানমন্ত্রীর খুলনা সফরের আগেই কারখানাটি চালুর দাবি জানানো হয়। জেলা প্রশাসকের কার্যালয়ে ওই স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন শ্রমিকনেতা দিলখোশ মিয়া, আবদুর রহিম বক্স প্রমুখ। খুলনা প্রতিনিধি।কারাদণ্ডনীলফামারীর সৈয়দপুর উপজেলায় গাঁজা সেবন ও রাখার অভিযোগে মো. জাবেদ নামের এক ব্যক্তির এক মাসের বিনাশ্রম কারাদণ্ড হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম মো. শফিকুল ইসলাম গতকাল বুধবার এ রায় দেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সৈয়দপুর সার্কেলের একটি দল জাবেদকে গতকাল দুপুরে তল্লাশি করে ১০০ গ্রাম গাঁজা জব্দ করে। এরপর ভ্রাম্যমাণ আদালতে বিচার শেষে তাঁকে নীলফামারী কারাগারে পাঠানো হয়। সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি।