সংক্ষেপে সারা দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিন নারী আটক
বরিশালে জিহাদি বই, প্রচারপত্রসহ হিজবুত তওহিদের তিন নারী সদস্যকে আটক করেছে পুলিশ। নগরের বিসিক শিল্প এলাকায় প্রচারপত্র বিলির সময় গতকাল মঙ্গলবার বিকেলে তাঁদের আটক করা হয়। তাঁরা হলেন ঝিনাইদহের মহেশপুর এলাকার মারিয়া খাতুন, বরিশালের উজিরপুর উপজেলার সুমা আক্তার ও বানারীপাড়া উপজেলার মেহেরুন্নেছা। নগরের কাউনিয়া থানার ওসি মো. কাজী মাহবুবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরের কাউনিয়া বিসিক এলাকা থেকে হিজবুত তওহিদের তিন নারী সদস্যকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছে বেশ কিছু প্রচারপত্র ও জিহাদি বই পাওয়া গেছে। আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। বরিশাল অফিস।