সংক্ষেপে সারা দেশ
গৃহবধূ খুনরাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের ঘিলাছড়ি গ্রামে গত বুধবার দিবাগত রাতে নাজমা আক্তার (২৭) নামের এক গৃহবধূ খুন হয়েছেন। কাউখালী থানার পুলিশ গতকাল বৃহস্পতিবার ভোরে তাঁর লাশ উদ্ধার করে রাঙামাটি মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় গতকাল গৃহবধূর স্বামী আবদুর রবকে (৩৫) গ্রেপ্তার করা হয়। তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। কাউখালী থানার উপপরিদর্শক মো. আবুল হোসেন জানান, নাজমার গলায় জখমের আলামত পাওয়া গেছে। রশি দিয়ে পেঁচিয়ে তাঁকে হত্যা করা হয়েছে। কাউখালী (রাঙামাটি) প্রতিনিধিলাশ উদ্ধারপঞ্চগড়ে নিখোঁজ হওয়ার ১৫ দিন পর সবুজ আলী (১৫) নামের এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। গত বুধবার দুপুরে সদর উপজেলার হাফিজাবাদ এলাকার একটি বাগান থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। সবুজ সদর উপজেলার অমরখানা ইউনিয়নের মোহনাভিটা গ্রামের ছায়ামদ্দীনের ছেলে। এ ব্যাপারে গতকাল বৃহস্পতিবার পঞ্চগড় থানায় হত্যা মামলা হয়েছে। পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জমির উদ্দিন বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জুলফিকার আলী নামের একজনকে গ্রেপ্তার করে গতকাল জেলহাজতে পাঠানো হয়। পঞ্চগড় প্রতিনিধিমালামালসহ গ্রেপ্তাররাজবাড়ী সদরের বাস টার্মিনাল থেকে গত মঙ্গলবার রাতে অর্ধলাখ টাকার জুতা, কাপড়, ইলেকট্রনিক্স পণ্যসহ একটি ট্রাক আটক করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ওই রাতেই ট্রাকচালক সাইদ এবং শহরের কাজিবাধা বাজার থেকে ফরিদ ও হোসেন মোল্লা নামের দুই জুতা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। সদর থানার উপপরিদর্শক কামরুজ্জামান জানান, ঢাকার শাহবাগের সবুজ ট্রান্সপোর্টের ওই ট্রাকটি গত ১৫ নভেম্বর ২২ লাখ টাকার মালামাল নিয়ে কুষ্টিয়া ও যশোরের উদ্দেশে রওনা হয়। কিন্তু ট্রাকটি গন্তব্যে না পৌঁছেই নম্বর প্লেট পরিবর্তন করে বিভিন্ন স্থানে পণ্য বিক্রি করে দেয়। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি