সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঘের আক্রমণেবাগেরহাটে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের বগি স্টেশনের অফিস খাল এলাকায় গতকাল শুক্রবার দুপুরে বাঘের আক্রমণে রাসেল হাওলাদার (২৩) নামে এক জেলের মৃত্যু হয়েছে। সকালে বন বিভাগের অনুমতি নিয়ে একজন সঙ্গীসহ রাসেল বনের খালে মাছ ধরতে গেলে এ ঘটনা ঘটে। তিনি শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের সুলতান হাওলাদারের ছেলে। বন কর্মকর্তা মিহির কুমার দো জানান, খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পাঁচটি ফাঁকা গুলি করলে বাঘটি রাসেলকে ফেলে পালিয়ে যায়। পরে বনকর্মীরা তাঁর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে। বাগেরহাট প্রতিনিধিঅস্ত্র ও গুলি উদ্ধারসিরাজগঞ্জ শহরের রেলস্টেশনের প্লাটফর্মের পাশের একটি ঘরের পেছন থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও চারটি গুলিসহ একটি ম্যাগজিন উদ্ধার করেছে র্যাব। র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের অধিনায়ক মো. শহিদ উল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতের ওই অভিযানে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জলামায় অগ্নিকাণ্ডবান্দরবানের লামা বাজারে বৃহস্পতিবার রাতে আগুন লেগে ছয়টি টিনের দোকান, একটি সারের গুদাম, একটি আবাসিক হোটেল ও দুটি ভবন পুড়ে গেছে। এতে এক কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা জানিয়েছেন। লামা থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১০টার দিকে বাজারের একটি দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। লামায় নির্মাণাধীন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কার্যালয় এখনো চালু না হওয়ায় ঘটনার দেড় ঘণ্টা পর কক্সবাজারের চকরিয়া থেকে অগ্নিনির্বাপণের গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বান্দরবান প্রতিনিধি