সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইড জব্দকোস্টগার্ড গতকাল রোববার সকাল ১১টার দিকে চাঁদপুর শহরের বড়স্টেশন লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে একটি নৌকা থেকে প্রাথমিক ও মাধ্যমিক শ্রেণীর জন্য লেখা বিপুলসংখ্যক গাইড জব্দ করেছে। বইগুলো ৫০টি প্যাকেটে রাখা ছিল। কোস্টগার্ডের সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাইডগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। চাঁদপুর প্রতিনিধিডাকাতির চেষ্টাকালেপাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের বিলভাদুড়ী গ্রামে শনিবার দিবাগত রাতে এলাকাবাসী একটি পাইপগান ও একটি মাইক্রোবাসসহ চারজনকে ধরে পুলিশে সোপর্দ করেছে। তাঁরা হলেন মালঞ্চি ইউনিয়নের পারগোবিন্দপুর গ্রামের নবাব আলী (৩০), হারুন (২৫), মুরাদ হোসেন (১৯) ও ইয়াসিন (২০)। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, ১০ জনের একটি দল ডাকাতির চেষ্টাকালে তাঁদের চারজনকে গ্রামবাসী আটক করে। অন্যরা পালিয়ে যান। পাবনা অফিসঅস্ত্রসহ যুবক গ্রেপ্তারর্যাব-৮ রাজবাড়ী ক্যাম্পের একটি দল গতকাল রোববার সকাল ১১টার দিকে সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে একটি বাসে তল্লাশি চালিয়ে তিনটি রামদা, দুটি চাপাতি ও একটি ছুরি উদ্ধার করেছে। এ সময় আসাদুজ্জামান শেখ নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। র্যাব ৮-এর সহকারী পরিচালক (এএসপি) আমজাদ হোসাইন জানান, ওই যুবক তাঁর বড় ভাইদের নির্দেশে অস্ত্রগুলো ঢাকায় নিয়ে যাচ্ছিল। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিনির্বাচন অনুষ্ঠিতবাংলাদেশ প্রাথমিক শিক্ষা সরকারি কর্মচারী সমিতির কেন্দ্রীয় কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. লিয়াকত হোসেন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খায়ের আহমেদ মজুমদার। নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক পূর্ণ প্যানেলে জয়ী হয়েছেন। দেশের ৬৪ জেলা ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি কেন্দ্রসহ মোট ৬৫টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি।দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তারগাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ফরেস্ট চেকপোস্ট এলাকায় গত শনিবার রাতে র্যাবের সদস্যরা একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১১৭ বোতল ফেনসিডিল, ৭০০ গ্রাম গাঁজাসহ দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন। কালিয়াকৈর থানার পুলিশ জানায়, র্যাবের সদস্যরা চন্দ্রা ফরেস্ট চেকপোস্টে কয়েকটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালান। দিনাজপুর থেকে ঢাকাগামী এসকে পরিবহনের একটি যাত্রীবাহী বাসে খাদিজা খাতুন ওরফে আশা (২৬) ও শফিউল আলম (৩০) নামে দুজনের দেহ তল্লাশি করে ওই সব ফেনসিডিল ও গাঁজা উদ্ধার করে। কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি