সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুর মৃত্যুসিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পানিতে ডুবে কাফি নামের এক শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের লোকজন জানায়, গত রোববার দুপুরে উপজেলার ধানগড়া ইউনিয়নের রৌহা গ্রামের আবুল কালাম মুন্সীর ছেলে আবদুল কাফি (৯) বাড়ির পাশের ডোবায় গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। গতকাল সোমবার সকালে পরিবারের লোকজন ডোবা থেকে কাফির লাশ উদ্ধার করে। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি।সময়সূচি পরিবর্তনচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০০৯-১০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ সম্মান শ্রেণীর ‘ক’ ইউনিটের শিক্ষার্থীদের সাক্ষাত্কারের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। বিষয় পরিবর্তন ও অপেক্ষমান তালিকাভুক্ত শিক্ষার্থীদের ২০ জানুয়ারির পরিবর্তে পরের দিন ২১ জানুয়ারি সকাল ১০টায় বিজ্ঞান অনুষদের ১ নম্বর গ্যালারিতে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উপস্থিত হতে বলা হয়েছে। সরস্বতী পূজা উপলক্ষে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।ফল প্রকাশনোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। গত রোববার উপাচার্য সঞ্জয় কুমার অধিকারীর কাছে ফলাফল হস্তান্তর করেন শিক্ষকেরা। বিভিন্ন পত্রিকা ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nstu.edu.bd) ফল প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা তামজিদ হোসাইন চৌধুরী জানান, মেধাক্রম ১ থেকে ১২০ পর্যন্ত ১৯ জানুয়ারি এবং ১২১ থেকে ২৩০ পর্যন্ত প্রার্থীকে ২০ জানুয়ারি বিষয় নির্বাচন ও ভর্তির জন্য উপস্থিত থাকতে হবে। নোয়াখালী অফিস।ঢাকার বাইরে প্রথমনজরুল ইনস্টিটিউটের উদ্যোগে এই প্রথম ঢাকার বাইরে অনুষ্ঠিত হতে যাচ্ছে নজরুল সম্মেলন। ১৬ ও ১৭ জানুয়ারি রাজশাহী নগরে এ সম্মেলনের আয়োজন করা হবে। গতকাল সোমবার রাজশাহী সার্কিট হাউসে এক সংবাদ সম্মেলনে আয়োজকেরা জানান, দুই দিনের এ সম্মেলনের প্রথম দিনে রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে সম্মেলনের উদ্বোধন করবেন তথ্য ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ। সম্মেলনের দ্বিতীয় দিনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘স্বাধীনতার কবি নজরুল’ শীর্ষক আলোচনা সভা। নিজস্ব প্রতিবেদক, রাজশাহীগুলি উদ্ধারগোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হরিদাসপুর গ্রাম থেকে গতকাল সোমবার বিকেলে বন্দুকের ১৮০টি গুলি উদ্ধার করেছে পুলিশ। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানান, ওই গ্রামের মৃত আবদুল হালিমের স্ত্রী হিয়ারুনেচ্ছা বাড়ির পাশের মাঠে কাজ করার সময় দুটি গুলি পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে ওই গুলি উদ্ধার করে। পুলিশের ধারণা, দুর্বৃত্তরা এগুলো লুকিয়ে রেখেছিল। গোপালগঞ্জ প্রতিনিধি।