সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাটকলে আগুনখুলনার রাষ্ট্রায়ত্ত পাটকল ক্রিসেন্ট জুট মিলের দুই নম্বর ইউনিটে গতকাল মঙ্গলবার দুপুরে আগুন লেগে ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নেভান। পাটকলের উপমহাব্যবস্থাপক মজিবর রহমান মল্লিক জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। দুই নম্বর ইউনিটে ২০ থেকে ২৫ টন সুতা তৈরির পাট স্তূপ করে রাখা ছিল। আগুনে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। খুলনা প্রতিনিধিদুজন আটকসাতক্ষীরা শহরের বাঁকাল সেতুসংলগ্ন দৌলতপুর এলাকা থেকে গত সোমবার দুপুরে রেজাউল করিম ও আজগর আলী সরদার নামে দুজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হাসেম খান জানান, তাঁদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ রয়েছে। র্যাব-৬-এর উপসহকারী পরিচালক আবদুর রহমান ওই দুজনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেছেন। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাগৃহবধূ অগ্নিদগ্ধগাজীপুরের কালিয়াকৈর উপজেলার শিমুলতলীর বড়ইতলী গ্রামের প্রবেশ মনি (৪০) নামের এক গৃহবধূ আগুনে পুড়ে আহত হয়েছেন। তাঁকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর স্বামী প্রণব সূত্রধর জানান, প্রবেশ মনি গত সোমবার সন্ধ্যায় বাড়ির উঠানে আগুন পোহাচ্ছিলেন। এ সময় তাঁর কাপড়ে আগুন লেগে শরীরের কিছু অংশ পুড়ে যায়। কুমুদিনী হাসপাতালের একজন সেবিকা জানান, প্রবেশ মনির দুই পা পুড়ে গেছে। মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিটিনসহ গ্রেপ্তার ১পাবনার আটঘরিয়ার চাঁদভা গ্রাম থেকে গতকাল মঙ্গলবার দুপুরে ৫০টি ত্রাণের টিনসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। জেলা প্রশাসন ও র্যাব যৌথভাবে এ অভিযান চালায়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমাম উদ্দিন কবির অভিযানে নেতৃত্ব দেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদভা গ্রামের স্বপন মোল্লার বাড়িতে অভিযান চালিয়ে এসব ত্রাণের টিনসহ তাঁকে আটক করা হয়। এ ঘটনায় আটঘরিয়া উপজেলার প্রকল্প কর্মকর্তা আবদুল জলিল মোজাহারী বাদী হয়ে মামলা করেছেন। পাবনা অফিসভেজাল সার জব্দর্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৫) সদস্যরা গত সোমবার রাতে নাটোর সদর উপজেলার চকবৈদ্যনাথ গ্রামে একটি সার কারখানা থেকে ৩০০ বস্তা ভেজাল সার, ভেজাল সার তৈরির উপকরণ, পাথরের গুঁড়ো, ছাই ও খালি বস্তা জব্দ করেছেন। কারখানার মালিক জহিরুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, গতকাল মঙ্গলবার জহিরুল ইসলামকে নাটোরের মুখ্য বিচারিক হাকিম আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। নাটোর প্রতিনিধিফেরি চলাচল বন্ধঘন কুয়াশার কারণে গত সোমবার মধ্যরাত থেকে গতকাল মঙ্গলবার সকাল নয়টা পর্যন্ত মাওয়া-কাওরাকান্দি ফেরি রুটে আট ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এই সময় কনকনে শীতের মধ্যে ডাবলু, কিশোরী, শাহ মগদুম ও বরকত নামের চারটি ফেরি পদ্মার বুকে আটকে থাকে। এতে দেড় সহস্রাধিক যাত্রী অবর্ণনীয় দুর্ভোগ পোহায়। বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক শেখর রায় জানান, গত সোমবার রাত একটার দিক থেকে কুয়াশার চাদরে ঢাকা পড়ে পদ্মা। মুন্সিগঞ্জ প্রতিনিধি