সংক্ষেপে সারা দেশ
গণিত সমিতিঢাকা বিশ্ববিদ্যালয় গণিত সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে অনুষ্ঠিত এ নির্বাচনে সভাপতি পদে মো. আবদুস সাত্তার ও সম্পাদক পদে শফিকুল ইসলামসহ ১৯ সদস্যবিশিষ্ট কমিটি নির্বাচিত হয়। বিজ্ঞপ্তি। সাধারণ সভা কালবাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সভা কাল শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) অনুষ্ঠিত হবে। সকাল নয়টায় বিএসএমএমইউর শহীদ মিলনায়তনে অনুষ্ঠেয় এ সভায় সারা দেশের ফার্মাসিস্টদের উপস্থিত থাকতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।বিজ্ঞান অলিম্পিয়াডসিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কাল শুক্রবার প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বিজ্ঞান অলিম্পিয়াড। বাংলাদেশ বিজ্ঞান একাডেমির দেশব্যাপী উত্সব আয়োজনের অংশ হিসেবে শাহজালাল বিশ্ববিদ্যালয়সহ দেশের নয়টি স্থানে এই উত্সব অনুষ্ঠিত হবে। বিজ্ঞান অলিম্পিয়াডে উত্তরাঞ্চলের প্রাথমিক বাছাই প্রতিযোগিতায় সিলেটের বিভিন্ন স্কুলের ৫০০ শিক্ষার্থীকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। এ সম্পর্কে যেকোনো তথ্য জানতে ও নিবন্ধন করতে ০১৭১৬-২৭৩১৭৩ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন আয়োজকেরা। শাহজালাল বিশ্ববিদ্যালয় সংবাদদাতাজেএমবি সদস্যকেচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গ্রেপ্তার হওয়া নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এহসার সদস্য ইউসুফ আলীকে গত মঙ্গলবার জেলহাজতে পাঠানো হয়েছে। শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল আহম্মেদ জানান, ইউসুফ আলী ২০০৮ সালে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল ইউসুফ আলীর বিরুদ্ধে। ওই মামলাতেই তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ