সংক্ষেপে সারা দেশ
মাথাবিহীন লাশ চাঁদপুরের সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের পূর্ব হামানকর্দি এলাকায় বিল থেকে গতকাল বৃহস্পতিবার সকালে এক ব্যক্তির মাথাবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, স্থানীয় লোকজনের দেওয়া তথ্যের ভিত্তিতে লাশটি উদ্ধার করা হয়। তাঁর পরনে ছিল সাদা সোয়েটার, জিনসের প্যান্ট, পায়ে ছিল জুতা। তাঁর পরিচয় জানা যায়নি। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। চাঁদপুর প্রতিনিধিনূরে বরকতমাওলানা কুতুবুদ্দীন আহমদ খানের বেছালত উপলক্ষে ঢাকার যাত্রাবাড়ীর মাতুয়াইল দরবারে মোজাদ্দেদীয়ায় নূরে বরকত উদ্যাপিত হবে। এ উপলক্ষে আজ শুক্রবার ও কাল শনিবার কোরআন তিলাওয়াত, জিকির-আজকার, ওয়াজ-নসিহত ও মিলাদ-দরুদ হবে। কাল জোহরের নামাজের পর হবে আখেরি মোনাজাত। অনুষ্ঠানে সব আশেক, জাকের ও ধর্মপ্রাণ মুসলমানকে দাওয়াত দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি খপ্পরে পুলিশচট্টগ্রাম নগরের খাতুনগঞ্জে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন মো. আলমগীর (৩০) নামের এক পুলিশ কনস্টেবল। গতকাল বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে। তাঁকে অজ্ঞান অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আলমগীর নগরের আসকারদীঘি পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তবে আলমগীর কীভাবে আক্রান্ত হন এবং কী কী খোয়া গেছে, সে ব্যাপারে কিছু জানা যায়নি। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামআহত ব্যবসায়ীর মৃত্যুদুর্বৃত্তের হামলায় আহত জয়পুরহাট শহরের শীতল কম্পিউটারের স্বত্বাধিকারী সাহাদুল ইসলাম গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে চারটার দিকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। তাঁর ভাগ্নে রানা হোসেন জানান, গত বুধবার রাতে রতনপুর-পাঁচবিবি সড়কের রতনপুরে পাঁচ-ছয়জনের একদল দুর্বৃত্ত সাহাদুল ইসলাম ও তাঁর আরও দুই বন্ধুর ওপর হামলা চালায়। গুরুতর আহতাবস্থায় প্রথমে জয়পুরহাট জেলা আধুনিক জেলা হাসপাতালে ও পরে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান চন্দ্র জানান, এ বিষয়ে থানায় মামলা করা হয়নি। জয়পুরহাট প্রতিনিধিলাশ উদ্ধারকুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের আজমতপুর গ্রামের রাস্তার পাশ থেকে গতকাল বৃহস্পতিবার সকালে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মিরপুর থানার ওসি শেখ আনোয়ার হোসেন জানান, গ্রামবাসীর দেওয়া তথ্যের ভিত্তিতে লাশটি উদ্ধার করা হয়। তাঁর পরিচয় জানা যায়নি। তাঁর পরনে ছিল জিনসের প্যান্ট ও সাদা জামা। কপালে ও গলায় আঘাতের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে, তাঁকে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। কুষ্টিয়া অফিসস্মারক স্বাক্ষরবঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে অবস্থিত হাইল্যান্ডস রিজিওনাল মেডিকেল সেন্টারের কর্তৃপক্ষের মধ্যে গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মিলন হলে শিক্ষা, গবেষণা ও হাসপাতাল সেবা কার্যক্রম বিনিময়-সম্পর্কিত পাঁচ বছর মেয়াদি একটি সমঝোতা চুক্তি সই করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য প্রাণ গোপাল দত্ত ও বিশ্ববিদ্যালয়ের বক্ষব্যাধি ইউনিটের প্রধান এ কে এম মোশাররফ হোসেন এবং হাইল্যান্ডস রিজিওনাল মেডিকেল সেন্টারের পক্ষে পরিচালক (চিকিত্সা) অধ্যাপক আয়েশা এম সিকদার ওই স্মারকে সই করেন। বিজ্ঞপ্তি।