সংক্ষেপে সারা দেশ
পদক প্রাপ্তিতে শুভেচ্ছাশিশু চিকিত্সায় বিশেষ অবদানের জন্য ঢাকা শিশু হাসপাতালের চিকিত্সক মন্জুর হোসেন ‘হেলেন কেলার স্বর্ণপদক’ পেয়েছেন। ভাষাসৈনিক আব্দুল মতিন সম্প্রতি জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে মন্জুর হোসেনের হাতে ওই পদক তুলে দেন। হেলেন কেলার স্বর্ণপদক পাওয়ায় তাঁকে শুভেচ্ছা জানিয়েছে ইনস্টিটিউট অব পেডিয়াট্রিকস অ্যান্ড চাইল্ড হেলথ (আইপিসিএইচ) এবং পেডিহোপ হসপিটাল ফর সিক চিলড্রেনের সব চিকিত্সক, কর্মকর্তা ও কর্মচারী। বিজ্ঞপ্তি।কমিটি গঠনবাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটিতে সভাপতি পদে খান মো. এসহাক এবং মহাসচিব পদে মো. একরাম আলী নির্বাচিত হয়েছেন। গতকাল শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডা. শহীদ মিলন হলে অনুষ্ঠিত সাধারণ সভায় তাঁদের নির্বাচিত করা হয়। এ ছাড়া সৈয়দ মো. আসাদুল্লাহকে জ্যেষ্ঠ সহসভাপতি, এ এফ এম এনামুল হক ও মো. ফোরকান আকন সহসভাপতি, মফিজুল হক পাটুয়ারী ও গাজী সাইফুল ইসলাম যুগ্ম মহাসচিব, মো. জসিম উদ্দিন সাংগঠনিক সচিব এবং মো. মজিবুর রহমান খানকে প্রচার-সচিব করে ৩৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তিপিস্তলসহ আটকর্যাবের সদস্যরা গত বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা মিশনপাড়ায় একটি পিস্তল ও তিনটি গুলিসহ নাজমুল হাসান ওরফে রানা (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে। র্যাব-৬ চুয়াডাঙ্গা ক্যাম্পের অধিনায়ক ক্যাপ্টেন এ জি এম রাশেদুজ্জামান জানান, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে ভারত থেকে আগ্নেয়াস্ত্র পাচার করছিল। ক্রেতা সেজে নাইন এমএম পিস্তল ও তিনটি গুলিসহ ওই চক্রের সদস্য রানাকে গ্রেপ্তার করা হয়। চুয়াডাঙ্গা প্রতিনিধিঅভিযানপাবনার সুজানগরে একটি জুয়ার আসরে র্যাবের একটি দল গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও তিনটি গুলি উদ্ধার করেছে। র্যাবের ভাষ্যমতে, উপজেলার হেমরাতপুর গ্রামে সশস্ত্র সন্ত্রাসীরা জুয়ার আসর বসিয়েছে—এমন খবর পেয়ে র্যাবের টহল দল সেখানে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়। পাবনা অফিসপাঁচটি বোমাপিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী গ্রামে গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে সেকান্দার খা নামের এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। এ সময় পুলিশ পাঁচটি তাজা বোমা উদ্ধার করে। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. রাজ্জাক মোল্লা জানান, সেকান্দার খার বিরুদ্ধে পিরোজপুর ও বাগেরহাট জেলায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। উদ্ধার করা বোমাগুলো গতকাল শুক্রবার নিষ্ক্রিয় করা হয়েছে। পিরোজপুর প্রতিনিধিপুলিশে সোপর্দবগুড়ার কাহালু উপজেলার কাউড়া বাজারে গত বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে স্থানীয় জনতা মো. রুবেল ও মো. শহীদুল নামের দুই ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ সময় তাদের ব্যবহূত একটি ট্রাকও আটক করা হয়। ১২-১৪ জনের একটি ডাকাত দল এক নৈশপ্রহরীকে প্রহার করে ডাকাতি করার সময় দুজনকে আটক করা হয়। কাহালু থানার উপপরিদর্শক নুর হোসেন জানান, আটক হওয়া ব্যক্তিরা আন্তজেলা ডাকাত দলের সদস্য। নিজস্ব প্রতিবেদক, বগুড়াপুশব্যাককক্সবাজারের টেকনাফ উপজেলার নিলা ইউনিয়নের সীমান্ত পয়েন্ট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদস্যরা নারী ও শিশুসহ মিয়ানমারের নয়জন নাগরিককে আটক করে। পরে বিকেল পাঁচটার দিকে তাদের মিয়ানমারে পুশব্যাক করা হয়। দলটিতে দুটি শিশু, দুজন নারী ও পাঁচজন পুরুষ ছিলেন। গত এক সপ্তাহে মিয়ানমারের অর্ধশতাধিক অনুপ্রবেশকারীকে আটক করে পুশব্যাক করা হয়েছে। টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি