সংক্ষেপে সারা দেশ
পরিবেশ অধিদপ্তরে সভাপরিবেশ অধিদপ্তর অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা গতকাল অধিদপ্তরের চামেলি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. আবদুস সোবহান। সভায় সংগঠনের গঠনতন্ত্র অনুমোদিত হয়। সারা দেশ থেকে আসা সদস্যরা দেশে পরিবেশ সংরক্ষণ কার্যক্রম জোরদার করার লক্ষ্যে অধিদপ্তরকে শক্তিশালী করার পক্ষে মত দেন। তাঁরা প্রেষণে নিয়োজিত কর্মকর্তাদের স্থলে অধিদপ্তরের যোগ্য কর্মকর্তাদের বিদ্যমান শূন্য পদসহ নবসৃষ্ট পদে পদোন্নতি ও চলতি দায়িত্ব দেওয়ার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। বিজ্ঞপ্তি।আয়েশা প্লাজাআয়েশা প্লাজা ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনে শাহাবুদ্দিন আহমেদ সভাপতি ও আনোয়ারুল কাদির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। পুরান ঢাকার ৫ নম্বর সিদ্দিকবাজারে অবস্থিত এই মার্কেটে ৩১ ডিসেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৩ সদস্যের কমিটিতে আরও আছেন সহসভাপতি জয়নাল আবেদীন, যুগ্ম সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, সংগঠনিক সম্পাদক আবু তৈয়ব, কোষাধ্যক্ষ রিজওয়ানুল হক সিকদার, অর্থ সম্পাদক ফোরকান মিয়া, প্রচার ও গণসংযোগ সম্পাদক হারুন উর রশিদ, সহ-প্রচার ও গণসংযোগ সম্পাদক ওবায়েদুল হক বাদল। নিজস্ব প্রতিবেদক