সংক্ষেপে সারা দেশ
শিক্ষামেলাজয়পুরহাটের কালাই উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গতকাল সোমবার থেকে শুরু হয়েছে ‘শিক্ষামেলা’। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে শুরু হওয়া তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহিম। এ সময় অন্যান্যের মধ্যে ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হান্নান উপস্থিত ছিলেন। মেলায় বিভিন্ন সংগঠনের ১২টি স্টল অংশ নিয়েছে। কালাই (জয়পুরহাট) প্রতিনিধিতাজা বোমা উদ্ধারচুয়াডাঙ্গা সদর উপজেলার বদরগঞ্জ ডিগ্রি কলেজের পাশ থেকে চারটি তাজা বোমা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাব-৬ চুয়াডাঙ্গা ক্যাম্পের অধিনায়ক ক্যাপ্টেন এ জি এম রাশেদুজ্জামান জানান, গত রোববার রাত ১০টার দিকে কলেজ ভবনের পাশে বালি ও আবর্জনার ভেতর লাল টেপে মোড়ানো বোমাগুলো উদ্ধার করা হয়। পরে তা নিষ্ক্রিয় করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। চুয়াডাঙ্গা প্রতিনিধিফাইল তছনছচট্টগ্রামের মিরসরাই উপজেলা পরিষদ চত্বরের ভেতরে অবস্থিত কয়েকটি অফিসের ফাইল তছনছের ঘটনা ঘটেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত রোববার গভীর রাতে উপজেলা ভাইস-চেয়ারম্যানদের দুই কার্যালয়, উপজেলা প্রাথমিক শিক্ষা রিসোর্স সেন্টার, যুব উন্নয়ন কার্যালয়, শিক্ষা কর্মকর্তার কার্যালয়, প্রাথমিক শিক্ষা কার্যালয় ও মাধ্যমিক একাডেমিক সুপারভাইজারের কার্যালয়ের তালা ভেঙে কে বা কারা এ ঘটনা ঘটায়। মিরসরাই থানার উপপরিদর্শক (এসআই) অংসা থোয়াই জানান, ফাইলপত্র তছনছ করলেও কোনো কিছু চুরি হয়নি। মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধিবিক্রয় সম্মেলনকক্সবাজারের স্থানীয় একটি হোটেলে সম্প্রতি পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড ও পপুলার ইনফিউশনস লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে গত বছরের কার্যক্রম পর্যালোচনা, চলতি বছরের কার্যবিধিসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান, চিফ অপারেটিং অফিসার পিনাকী ভট্টাচার্য, হেড অব মার্কেটিং শফিকুল ইসলাম, বিক্রয় ব্যবস্থাপক সাইফুল ইসলাম প্রমুখ। সম্মেলনের আগে প্রতিষ্ঠানের কর্মকর্তারা সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে কক্সবাজার সমুদ্রসৈকত পরিচ্ছন্নতার কাজে অংশ নেন। বিজ্ঞপ্তি। ছাত্রদলের নেতা গ্রেপ্তারপাবনার ঈশ্বরদী উপজেলার যুবদল কর্মী আজম হত্যা মামলায় জড়িত অভিযোগে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তফা নূরে আলম ওরফে শ্যামলকে গ্রেপ্তার করা হয়েছে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলায়েত হোসেন জানান, গতকাল সোমবার দুপুরে পাকশী ইউনিয়নের রূপপুর এলাকা থেকে শ্যামলকে গ্রেপ্তার করা হয়। তিনি থানার তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে হত্যাসহ ছয়টি মামলা আছে। ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধিশীতবস্ত্র বিতরণনীলফামারী শহরের বিভিন্ন ছাত্রাবাসে রান্নার কাজ করা দুস্থ নারীদের মধ্যে গতকাল সোমবার শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ ছাত্রলীগের নীলফামারী জেলা শাখা। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান জানান, ছাত্রাবাসে দুস্থ নারীরা কাজ করেন, এমন ২০০ নারীর মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। নীলফামারী প্রতিনিধিজনসংযোগ প্রশিক্ষণ‘জনসংযোগ ও যোগাযোগের আধুনিক কৌশল’ শীর্ষক দুই সপ্তাহব্যাপী এক প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব জার্নালিজম অ্যান্ড ইলেকট্রনিকস মিডিয়া (বিজেম) এ প্রশিক্ষণের আয়োজন করে। গত রোববার ইনস্টিটিউটের সম্মেলনকক্ষে এ প্রশিক্ষণ শুরু হয়। এটি উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক সাখাওয়াত আলী খান। এ সময় উপস্থিত ছিলেন বিজেমের নির্বাহী পরিচালক মির্জা তারেকুল কাদের। বিজ্ঞপ্তি