সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনজন গ্রেপ্তারকুষ্টিয়া ও রাজবাড়ী জেলার বিভিন্ন স্থান থেকে গতকাল মঙ্গলবার রাতে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ভাষ্যমতে, গ্রেপ্তার হওয়া তিনজন আন্তজেলা ডাকাত দলের সদস্য। তাঁরা হলেন রফিকুল ইসলাম, আবদুল মালেক ও নুরু মিয়া। কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সি এ হালিম বলেন, গ্রেপ্তার হওয়া তিনজন ডাকাত দলের আরও ১৪ জনের নাম জানিয়েছেন। কুষ্টিয়া অফিসপ্রতারণার অভিযোগেফরিদপুর শহরের পশ্চিম গোয়ালচামট এলাকা থেকে গত সোমবার দুজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. লুত্ফর রহমান ও মো. মাহবুব শেখ। র্যাব-৮-এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাঁদের কাছ থেকে সোনালি প্রলেপযুক্ত এক হাজার ৭৯০টি নকল মুদ্রা উদ্ধার করা হয়। এসব মুদ্রা আসল বলে তাঁরা বিক্রির চেষ্টা করছিলেন। ফরিদপুর অফিসগুলিসহ আটক ৬রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাট এলাকা থেকে গতকাল মঙ্গলবার ছয়জনকে আটক করেছে র্যাব। তাঁরা হলেন বিল্লাল হোসেন, আলম শিকদার, ফুল চাঁদ আলী, রহিম মণ্ডল, শাইখ সরদার ও নজরুল ইসলাম শেখ। র্যাবের ভাষ্যমতে, গ্রেপ্তার হওয়া বিল্লাল হোসেন ডাকাতি মামলার আসামি, অন্যরা জুয়াড়ি। র্যাব-৮-এর রাজবাড়ী ক্যাম্পের ইনচার্জ এ এস পি আমজাদ হোসাইন জানান, এ সময় একটি পরিত্যক্ত পাইপগান ও বন্দুকের একটি গুলি উদ্ধার করা হয়। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিগাইড বই জব্দরাজশাহীর চারঘাট উপজেলা বাজার থেকে গতকাল মঙ্গলবার নিষিদ্ধ গাইড বই জব্দ করে পুড়িয়েছে উপজেলা প্রশাসন। চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মইনুল ইসলাম আনসারী বলেন, গতকাল দুপুরে বাজারের একটি বইয়ের দোকান থেকে ২০ হাজার টাকার নিষিদ্ধ গাইড বই জব্দ করা হয়। এ সময় দোকানের মালিক ইয়াসিন আলীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা বইগুলো উপজেলা প্রশাসন চত্বরে পোড়ানো হয়। নিজস্ব প্রতিবেদক, রাজশাহীফেনসিডিল উদ্ধাররংপুরের মিঠাপুকুর থেকে গতকাল মঙ্গলবার দুই হাজার বোতল ফেনসিডিলসহ একটি ব্যক্তিগত গাড়ি জব্দ করেছে র্যাব। র্যাব জানায়, সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার লতিবপুর ইউনিয়নের খোর্দ শান্তিপুর গ্রামে এই অভিযান চালানো হয়। গাড়ির চালক পালিয়ে যায়। নিজস্ব প্রতিবেদক, রংপুর