সংক্ষেপে সারা দেশ
পিটিয়ে জখমপটুয়াখালীর কলাপাড়া উপজেলা পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও কলাপাড়া মহিলা কলেজের প্রভাষক মো. মাসুম বিল্লাহকে (৩৭) গত মঙ্গলবার রাতে সন্ত্রাসীরা পিটিয়ে জখম করেছে। তাঁকে গুরুতর আহত অবস্থায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাসুম বিল্লাহ জানান, রাত সাড়ে ১০টার দিকে কলেজ মাঠ থেকে শহরের মুসলিমপাড়া এলাকায় তাঁর বাসায় ফেরার পথে ডাকঘরের সামনে ছয়-সাতজনের একটি দল তাঁর ওপর হামলা চালায়। পটুয়াখালী অফিস ও কলাপাড়া প্রতিনিধিসীমান্তে আটক সাতজন সাতক্ষীরায় ভোমরা সীমান্ত এলাকায় গতকাল বুধবার সকালে নারী ও শিশুসহ সাতজনকে আটক করেছে বিডিআর। বিডিআরের ভাষ্যমতে, নাছিমা খাতুন, লিটন শেখ, তাঁর স্ত্রী কুলসুম বেগম ও তাঁদের দুই সন্তান, সিরাজুল ইসলাম ও আবুল হোসেন নামের সাতজন ভারত থেকে বাংলাদেশে ঢোকে। আটকের পর তাদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়। আটক তিনজন জানান, তারা ভারতে কাজ করার পর বাড়ি ফিরছিলেন। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাযুবক গ্রেপ্তারকুমিল্লার লাকসাম উপজেলায় অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাবের ভাষ্যমতে, গত মঙ্গলবার রাতে লালমাই-চাঁদপুর সড়কের উপজেলার বিজরা বাজার থেকে আশিকুর রহমান নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে তিনটি গুলিভর্তি একটি নাইন এমএম পিস্তল উদ্ধার করা হয়। লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাশেম চৌধুরী জানান, আশিকুর এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে থানায় দস্যুতার মামলা রয়েছে। লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি অস্বাভাবিক মৃত্যুফরিদপুর শহরের আলীপুর এলাকায় প্রিয়া বেগম (২১) নামের এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। প্রতিবেশীরা জানান, গতকাল বুধবার সকালে স্বামী ফিরোজ মিয়া কাজে চলে যাওয়ার পর প্রিয়া বেগম শাপলা সড়কের বাড়িতে একা ছিলেন। তাঁর ঘরটি ভেতর থেকে বন্ধ ছিল। অনেক ডাকাডাকির পর না শুনতে পেয়ে একজন প্রতিবেশী বেড়ার ফাঁক দিয়ে উঁকি দিয়ে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দরজা ভেঙে তাঁকে উদ্ধার করা হয়। ফরিদপুর অফিস