সংক্ষেপে সারা দেশ
বিসিএস ’৮৪ ফোরামবাংলাদেশ সরকারি কর্মকমিশনের (বিসিএস) ১৯৮৪ ব্যাচে নিয়োগ পাওয়া সব ক্যাডারের কর্মকর্তাদের বার্ষিক সাধারণ সভা ও বনভোজন ২৯ জানুয়ারি সকাল নয়টায় সাভারের আশুলিয়া-জিরাবো সড়কে অবস্থিত ‘নীলাবীথি’ পিকনিক স্পটে অনুষ্ঠিত হবে। ফোরামের গবেষণা সম্পাদক মো. সরওয়ার আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ফোরামের সব সদস্যকে ২৫ জানুয়ারির মধ্যে কুপন সংগ্রহ ও নিবন্ধনের জন্য অনুরোধ করতে হবে। যোগাযোগ: খন্দকার রাকিবুর রহমান (০১৫৫২৪৭৯৪২৫), এম খালিদ মাহমুদ (০১৭১২৬৬৩৪৭৬), মোহাম্মদ জাবেদ পাটোয়ারী (০১৭১১৫৩৮৩১৫), মাহমুদা বেগম (০১৭১৩২৪৪৯৫৮)। বিজ্ঞপ্তি।সমঝোতা স্মারক যুক্তরাজ্যের লন্ডন স্কুল অব ইংলিশ ফোনেটিক্স (এলএসইপি) ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) মধ্যে সম্প্রতি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর আওতায় ইংরেজি শিক্ষার মানোন্নয়নে ইউআইইউতে কাজ করবে এলএসইপি। এলএসইপি যুক্তরাজ্যভিত্তিক একটি আন্তর্জাতিক শিক্ষাবিষয়ক প্রতিষ্ঠান। এলএসইপি সম্প্রতি ইউআইইউয়ের ধানমন্ডি ক্যাম্পাসে একটি শাখা চালু করেছে। আগামী ৫ ফেব্রুয়ারি থেকে এলএসইপির প্রথম ব্যাচের ক্লাস শুরু হবে। বিজ্ঞপ্তি।