সংক্ষেপে সারা দেশ
প্রতারণার অভিযোগেজাল টাকা ও ডলার দিয়ে প্রতারণার অভিযোগে সাতক্ষীরা সদর থানার পুলিশ গতকাল শুক্রবার দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিদের নাম তৈয়ব আলী সরদার ও হাবিবুর রহমান। সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) আসাদুল ইসলাম জানান, একটি মামলার সূত্র ধরে গতকাল সদর উপজেলার আলীপুর গ্রাম থেকে তৈয়বকে গ্রেপ্তার করা হয়। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাকয়েদির মৃত্যুসিরাজগঞ্জ জেলা কারাগারে গতকাল শুক্রবার সকালে আবদুর রাজ্জাক (৫৮) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। কারা কর্তৃপক্ষ বলেছে, হূদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। সিরাজগঞ্জের কারা পরিদর্শক মো. মিজানুর রহমান জানান, একটি হত্যা মামলায় ১৯৯৭ সালে যাবজ্জীবন দণ্ডাদেশ পাওয়া আবদুর রাজ্জাক বেলকুচি উপজেলার বাড়ইপুর গ্রামের বাসিন্দা। তিনি হূদরোগে ভুগছিলেন এবং ছয় মাস ধরে কারা হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জদায়িত্ব নিয়েছেবাংলাদেশ নিউজ পেপার সার্কুলেশন ম্যানেজারস অ্যাসোসিয়েশন আজ শুক্রবার সকাল আটটা থেকে সব ধরনের দায়িত্ব পালন শুরু করেছে। নিউজ পেপার সার্কুলেশন ম্যানেজারস অ্যাসোসিয়েশন কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ ইসহাকের সঙ্গে সমিতির একটি পক্ষের সভাপতি সরওয়ার হোসেনের বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী তারা এ দায়িত্ব নেয়। পরে সার্কুলেশন ম্যানেজারস অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ কমিটি গঠন করে তাদের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে। বিজ্ঞপ্তি।আসামি গ্রেপ্তার পাবনার আতাইকুলা থানার শাঁখারীপাড়া এলাকায় চাচা-ভাতিজাকে বোমা মেরে হত্যা মামলার প্রধান আসামি মো. আসলামকে গতকাল শুক্রবার দুপুরে গ্রেপ্তার করেছে র্যাব। আসলামের বাড়ি আতাইকুলা থানার বনগ্রাম এলাকায়। র্যাব-১২ পাবনা ক্যাম্পের সহকারী পুলিশ সুপার কাজী আখতার উল আলম জানান, গ্রেপ্তারকৃত মো. আসলাম (৩৫) চরমপন্থী দল নকশালের আঞ্চলিক কমান্ডার। বোমা হামলার পর থেকে তিনি পলাতক ছিলেন। পাবনা অফিস