সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহবধূর লাশ উদ্ধারলক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর রমিজ গ্রাম থেকে গতকাল শনিবার সকালে আয়েশা বেগম নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বড়খেরী নৌ-ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) তাজুল ইসলাম জানান, গত শুক্রবার রাতে নিজের ঘরে তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে। ওই রাতে তাঁর স্বামী মো. মহিউদ্দিন বাড়ি ছিলেন না। ময়নাতদন্তের জন্য আয়েশা বেগমের লাশ লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধিপাঁচ দিন পরডুবে যাওয়ার পাঁচ দিন পর গত শুক্রবার পায়রা নদ থেকে পটুয়াখালীর গলাচিপা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলামের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার সন্ধ্যায় উপজেলার লেবুখালী ফেরিঘাটের পন্টুনে দাঁড়িয়ে কথা বলার সময় তিনি নদীতে পড়ে যান। এরপর তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক জানান, এলাকাবাসী খবর দিলে পুলিশ গিয়ে তাঁর ভেসে ওঠা লাশ উদ্ধার করে। পটুয়াখালী বিশ্ববিদ্যালয় সংবাদদাতাকমিটি গঠিতঢাকায় ময়মনসিংহের ফুলবাড়ী উপজেলা ছাত্রকল্যাণ কাউন্সিলের ৫১ সদস্যের কমিটি গঠিত হয়েছে। গত বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের ক্যাফেটেরিয়ায় এক সভায় ২০১০-১১ মেয়াদের জন্য এ কমিটি গঠিত হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশিকুল হক সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এ এফ এম ইমরুল কায়েস সাধারণ সম্পাদক নির্বাচিত হন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রকল্যাণ সমিতি ফুলবাড়ীয়ার সাবেক সভাপতি শাহান শাহ আল মামুন। বিজ্ঞপ্তি।