সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রেনের ধাক্কায় মৃত্যুরেলওয়ের জয়দেবপুর জংশনের আউটার সিগন্যালে গতকাল রোববার সকাল আটটার দিকে একটি চলন্ত ট্রেনের ধাক্কায় মো. ইব্রাহিম (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, তাদের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাইল গ্রামে। তারা জংশনের পাশে একটি বাড়িতে ভাড়া থাকে। খেলতে গিয়ে ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়। গাজীপুর প্রতিনিধি পিস্তলসহ গ্রেপ্তারপাবনা সদর উপজেলার আরিফপুর এলাকা থেকে গত শনিবার রাত নয়টার দিকে পিস্তলসহ মো. ইউসুফ আলী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি সদর উপজেলার চর বলরামপুর গ্রামে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, ইউসুফের দেহ তল্লাশি করে একটি নাইনএমএম পিস্তল পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পাবনা অফিসঅটোরিকশা জব্দ গাজীপুর গোয়েন্দা পুলিশ (ডিবি) গত শনিবার রাতে সদর উপজেলার মৈরান এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে চুরি হওয়া দুটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করেছে। চুরির সঙ্গে জড়িত অভিযোগে মোবারক হোসেন ও দুলু মিয়া নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা পুলিশের পরিদর্শক কামরুল আহসান জানান, এ ঘটনায় জয়দেবপুর থানায় গতকাল রোববার মামলা হয়েছে। গাজীপুর প্রতিনিধি