সংক্ষেপে সারা দেশ
সমাবর্তনঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) প্রথম সমাবর্তন আগামী ৪ মার্চ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০০১-০২ থেকে ২০০৭-০৮ শিক্ষাবর্ষের মধ্যে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারীরা সমাবর্তনে অংশ নিতে পারবেন। এ জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শাখা বা ওয়েবসাইট (www.duet.ac.bd) থেকে নিবন্ধন ফরম সংগ্রহ করে ৩১ জানুয়ারির মধ্যে তা পূরণ করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবরে পাঠাতে হবে। ফরমের সঙ্গে সমাবর্তন তহবিল হিসাব নম্বর-৬৭৯, সোনালী ব্যাংক, গাজীপুর সদর উপজেলা কমপ্লেক্স শাখার অনুকূলে এক হাজার ৫০০ টাকার ব্যাংক ড্রাফট যুক্ত করতে হবে। খামের ওপর সমাবর্তন-২০১০ লিখতে হবে। ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিতালিকাভুক্ত সন্ত্রাসীখুলনার রূপসা উপজেলার জেভিএম মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে জেলা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ইনসান উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপরিদর্শক (এসআই) আক্কাস আলীর ভাষ্যমতে, ইনসান (৪৫) পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) শীর্ষস্থানীয় নেতা। গত রোববার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। ইনসানের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা আছে। খুলনা প্রতিনিধিজরিমানা আদায়সিরাজগঞ্জে গতকাল সোমবার ভ্রাম্যমাণ আদালত পৃথক অভিযান চালিয়ে তিনটি ইটভাটা থেকে ৯৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রফিকুল ইসলাম জানান, আদালত তাড়াশ উপজেলার দেশীগ্রাম ও নওগাঁ এবং উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুরে অভিযান চালান। এ সময় কাঠ দিয়ে ইট পোড়ানোর অভিযোগে সারমিন ব্রিকস, এইচআরকে ব্রিকস ও বন্যা ব্রিকস নামের তিনটি ভাটা থেকে মোট ৯৫ হাজার টাকা জরিমানা আদায় ও প্রায় ১৫০ মণ কাঠ জব্দ করেন আদালত। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জব্যবসায়ীর টাকা ছিনতাইরাজধানীর বায়তুল মোকাররম এলাকা থেকে গতকাল দুপুরে ছিনতাইকারীরা সেলিম হোসেন (৩২) নামের এক ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সোমবার বেলা ১১টার দিকে ব্যবসায়ী সেলিম তাঁর পল্টনের বাসা থেকে বের হয়ে বায়তুল মোকাররমের নিউ সুপার মার্কেটের জামান ইলেকট্রনিকস নামের একটি দোকানে যাচ্ছিলেন। পথে তিন-চারজন ছিনতাইকারী পথরোধ করে তাঁর মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে টাকা নিয়ে পালিয়ে যায়। নিজস্ব প্রতিবেদক