সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নর্বাচন অনুষ্ঠিতবাংলাদেশ ইলেকট্রিক্যাল মার্চেন্ডাইস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিইএমএমএ) ২০০৯-২০১০ মেয়াদের নির্বাচনে আবসার করিম চৌধুরী সভাপতি, মাইনুল ইসলাম ভূঁইয়া সিনিয়র সহসভাপতি এবং মো. আক্তার হোসেন সহসভাপতি নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী পরিষদের সাতটি পদে নির্বাচিত হয়েছেন মো. নাছির উদ্দিন, মামুনুর রশীদ খান, মো. জাহাঙ্গীর হোসেন, মো. আবুল কাশেম সরদার, সুলতান আহমেদ ভূঁইয়া, সালাহউদ্দিন আহমেদ ও মো. আলমগীর হোসেন। বিজ্ঞপ্তি।৪৫ রোহিঙ্গা আটককক্সবাজারের বিভিন্ন স্থান থেকে গতকাল মঙ্গলবার নারী ও শিশুসহ মিয়ানমারের ৪৫ অনুপ্রবেশকারী রোহিঙ্গাকে আটক করা হয়েছে। কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, গতকাল বেলা ১১টার দিকে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চার নারীসহ ১২ রোহিঙ্গাকে আটক করা হয়। একই দিন কক্সবাজার-টেকনাফ সড়কের হোয়াইক্যং তল্লাশি চৌকিতে ১০ নারী ও শিশুসহ ৩৩ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার ও টেকনাফ প্রতিনিধিহাজতির মৃত্যুরংপুর কারাগারের ফিরোজুল ইসলাম ওরফে ফিরোজ (৩০) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি জেলার পীরগাছা উপজেলার বাসিন্দা। কারাধ্যক্ষ রফিকুল ইসলাম জানান, গত সোমবার দুপুরের দিকে ফিরোজ অসুস্থ বোধ করলে তাঁকে প্রথমে কারা হাসপাতালে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত পৌনে ১০টার দিকে তিনি মারা যান। ময়নাতদন্ত শেষে গতকাল মঙ্গলবার তাঁর মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। ফিরোজকে প্রায় দুই বছর আগে একটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়। নিজস্ব প্রতিবেদক, রংপুরতাজা বোমা উদ্ধারখুলনার রূপসা উপজেলার সেনের বাজার এলাকা থেকে দুটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। রূপসা থানা সূত্র জানায়, ওই এলাকার একটি চালকলের সামনে দুটি তাজা বোমা রাখা ছিল। গত সোমবার খবর পেয়ে পুলিশ বোমা দুটি উদ্ধার করে পানিতে ভিজিয়ে নিস্ক্রিয় করে। খুলনা প্রতিনিধি