সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আহ্বায়ক নির্বাচিতরাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক এম শাহ্ নওয়াজ আলী বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষকসমাজের আহ্বায়ক নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় ক্যাম্পাসে অনুষ্ঠিত নির্বাচনে তিনি সর্বোচ্চ ১৩২ ভোট পেয়ে এ পদে নির্বাচিত হন। প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক মোজাফ্ফর হোসেন সম্প্রতি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করলে ওই আহ্বায়কের পদটি শূন্য হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিআসামি গ্রেপ্তারবাগেরহাটের মংলা উপজেলার মোর্শেদ সড়কের একটি বাড়ি থেকে পুলিশ সোমবার দিবাগত রাতে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তাঁর নাম শহীদ মাতব্বর। তিনি পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ইকরি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আ. হকের ছেলে শেখ আল আমীন হত্যা মামলার পলাতক আসামি। ভাণ্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, শহীদের বিরুদ্ধে ভাণ্ডারিয়া থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। মংলা (বাগেরহাট) সংবাদদাতানৌঘাঁটি পরিদর্শন১০ সদস্যের একটি প্রতিনিধিদলসহ ভারতের বিমানবাহিনীর প্রধান মার্শাল পিভি নায়েক গতকাল বুধবার দুপুরে বাংলাদেশ নৌবাহিনীর মংলার দিগরাজ নৌঘাঁটি ও সুন্দরবন পরিদর্শন করেছেন। প্রতিনিধিদলে ভারতের বিমানবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা ছাড়াও ছিলেন পিভি নায়েকের স্ত্রী মধুবালা নায়েক। গতকাল বিকেলে বিমানবাহিনীর বিশেষ হেলিকপ্টারে প্রতিনিধিদলটি ঢাকার উদ্দেশে মংলা ত্যাগ করে। মংলা সংবাদদাতাযাবজ্জীবন কারাদণ্ডসিলেটের মাদক ব্যবসায়ী জোত্স্না বেগমকে (৪০) ২০০৭ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা একটি মামলার রায়ে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। গতকাল বুধবার সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (তৃতীয় আদালত) মো. বেলায়েত উল্লাহ এ রায় দেন। এ ছাড়াও তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও চার বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। জোত্স্না বেগম সিলেটে র্যাবের ‘ক্রসফায়ারে’ নিহত ডাকাত সর্দার জমসেদের স্ত্রী। নিজস্ব প্রতিবেদক, সিলেটচাঁদাবাজির অভিযোগেময়মনসিংহের ভালুকা উপজেলার মল্লিকবাড়ী বাজারে চাঁদাবাজির অভিযোগে দুজনকে মারধর করে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। এতে উল্লেখ করা হয়, তাইজুদ্দিন (৩৮) ও শফিকুর রহমান (২৮) নামে দুই ব্যক্তি বিশ্ব মানবাধিকার সংস্থার কর্মী ও সাংবাদিক পরিচয় দিয়ে গত মঙ্গলবার সন্ধ্যায় বাজারের একটি করাত কলের ছবি তুলে চাঁদা দাবি করেন। পরে লোকজন তাঁদের মারধর করে। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আক্তার হোসেন জানান, ঘটনার তদন্ত চলছে। ময়মনসিংহ অফিস