সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ত্রসহ ডাকাত গ্রেপ্তারকক্সবাজারের মহেশখালীতে গতকাল বৃহস্পতিবার দুপুরে পাহাড়ি এলাকা থেকে দেশে তৈরি একটি এলজিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম সেলিম উদ্দিন (৩৫)। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার নাথ জানান, গ্রেপ্তার হওয়া সেলিম উদ্দিন একজন ডাকাত। তিনি একটি অস্ত্র মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি। তাঁর বিরুদ্ধে ডাকাতিসহ ১৫টি মামলা রয়েছে। মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধিসম্মেলন অনুষ্ঠিতফরিদপুর শহরের টেপাখোলা এলাকার কোহিনুর পাবলিক লাইব্রেরিতে গত বুধবার সন্ধ্যায় বৃহত্তর ফরিদপুর জেলার সংবাদপত্র এজেন্টদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে মো. ওমর আলী সিকদারকে আহ্বায়ক এবং মাহমুদুল হাসান, নারায়ণ দাস, মো. মোতালেব হোসেন, মো. রেজাউল হক রেজা, দয়াময় শর্মা, ওবায়দুল আলম, জীবন কৃষ্ণ দাস, মোল্লা জামান ও সাইদুজ্জামানকে যুগ্ম আহ্বায়ক করে ২১ সদস্যের বৃহত্তর ফরিদপুর জেলা সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ফরিদপুর অফিস পরিদর্শনক্যাপস্টোন কোর্স-২০১০-এ অংশ নেওয়া সদস্যরা গতকাল বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগ (এএফপি) পরিদর্শন করেন। এ সময় তাঁদের স্বাগত জানান এএফপির প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) মেজর জেনারেল আবদুল ওয়াদুদ। পরে এএফপির কার্যক্রমের ওপর কোর্সের সদস্যদের ব্রিফিং দেওয়া হয়। এ কোর্সে অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন কয়েকজন সাংসদ, বিচারক, এফবিসিসিআইয়ের পরিচালক, জাতীয় সংবাদপত্রের সম্পাদক ও উচ্চপদস্থ কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।পুরস্কার বিতরণী অনুষ্ঠানসেনা সহায়ক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১০ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি শিক্ষার্থীদের মনোজ্ঞ কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বিজ্ঞপ্তি।