সংক্ষেপে সারা দেশ
মহাসম্মেলন শেষচট্টগ্রামের মিরসরাইয়ে তিন দিনব্যাপী জাতীয় বৌদ্ধ মহাসম্মেলন গতকাল শুক্রবার বিকেলে শেষ হয়েছে। গত বুধবার শুরু হওয়া এই সম্মেলনের শেষ দিনে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। মহাসম্মেলন ঘিরে মিরসরাইয়ের দমদমা অভয় সরণ বৌদ্ধবিহারের চারপাশে মেলা বসে। এতে বৌদ্ধধর্মীয় গুরু ও হাজার হাজার পুণ্যার্থীর সমাগম ঘটে। অনুষ্ঠানে গতকাল সংগীতশিল্পী নিশীতা বড়ুয়া ও চৈতী মুত্সুদ্দীকে সংবর্ধনা দেওয়া হয়। মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধিঅস্ত্রসহ আটকঢাকা-খুলনা মহাসড়কের মাদারীপুরের শিবচরের বন্দরখোলা এলাকায় গতকাল শুক্রবার সকালে ঢাকাগামী একটি অটোরিকশা (মিশুক) তল্লাশি চালিয়ে দুটি এলজি, ১৪টি গুলি, গ্রিল কাটার যন্ত্র, মুখোশসহ দুজনকে আটক করা হয়েছে। তাঁরা হলেন সিরাজ হাওলাদার ও রুবেল মোল্লা। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল জানান, তল্লাশির পর অটোরিকশার অপর দুই যাত্রী পালিয়ে যায়। শিবচর (মাদারীপুর) প্রতিনিধিবিএসএফের গুলিতেমেহেরপুরের বুড়িপোতা সীমান্তে গতকাল শুক্রবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। তাঁর নাম নজরুল ইসলাম (৩৫)। বাড়ি মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের বাড়িবাঁকা গ্রামে। বুড়িপোতা বিডিআর ক্যাম্পের নায়েক সুবাদার হাবিবুর রহমান জানান, তাঁরা ঘটনার প্রতিবাদ জানিয়ে ও লাশ ফেরত চেয়ে বিএসএফকে চিঠি দিয়েছেন। পতাকা বৈঠকের মাধ্যমে গতকাল বিকেলে নজরুলের লাশ হস্তান্তরের প্রস্তুতি চলছিল। মেহেরপুর প্রতিনিধিকারাগারে প্রেরণভিজিডির চাল ওজনে কম দেওয়ার অভিযোগে গ্রামবাসীর হাতে আটক বাগেরহাটের কচুয়া উপজেলার বাধাল ইউনিয়ন পরিষদের দুই সদস্যকে গতকাল শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তারা হলো নারায়ণ চন্দ্র দাস ও শেখ আবুল বাশার। গত বৃহস্পতিবার গ্রামবাসী তাদের আটকের পর পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় ওই রাতেই তাদের বিরুদ্ধে মামলা হয়। চাল বিতরণে দায়িত্বপ্রাপ্ত কচুয়া উপজেলা মত্স্য কর্মকর্তা বিপুল চন্দ্র পালকে কারণ দর্শাতে বলা হয়েছে। বাগেরহাট প্রতিনিধি