সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানববন্ধন

সুন্দরবন রক্ষায় বাগেরহাটের রামপালে প্রস্তাবিত কয়লাভিত্তিক তাপবিদ্যুেকন্দ্র প্রকল্প বাতিলের দাবিতে গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় যশোর প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও বিজ্ঞান আন্দোলন মঞ্চ। মানববন্ধনের পর অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ধীমান মল্লিক, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিজ্ঞান আন্দোলন মঞ্চের সদস্য ইকবাল খান, উত্পল দেব বর্মন, শোভন সরকার প্রমুখ। বক্তারা বলেন, রামপালে তাপবিদ্যুেকন্দ্র স্থাপিত হলে সুন্দরবন ক্ষতিগ্রস্ত হবে ও পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। যশোর অফিস।