সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাশ উদ্ধারনরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের পাঁচদোনা-চরসিন্দুর সড়কের পাশ থেকে গতকাল শনিবার সকালে একটি লাশ উদ্ধার করেছে পুলিশ। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তাঁর বয়স প্রায় ২২ বছর। লাশের দুই হাতের কবজি কাটা ও চোখ উপড়ানো ছিল। ধারণা করা হচ্ছে, তিনি কোনো অপরাধ চক্রের সদস্য ছিলেন। নিজেদের বিরোধের জের ধরে খুন হয়ে থাকতে পারেন। নিজস্ব প্রতিবেদক, ভৈরবস্বর্ণালংকার লুটগাজীপুরের শ্রীপুর উপজেলার ডুমনী গ্রামে এক ব্যবসায়ীর বাড়িতে গত শুক্রবার দিবাগত রাতে ডাকাতি হয়েছে। গৃহকর্ত্রী সুরাইয়া বেগম জানান, প্রায় ৩০ জনের সশস্ত্র একদল ডাকাত রাত একটার দিকে বাড়ির গেটের কয়েকটি তালা ও দরজা ভেঙে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে প্রহার করে। এতে বাড়ির প্রহরীসহ চারজন আহত হন। ডাকাতেরা সাতটি মোবাইল ফোনসেট, প্রায় ৪০ ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি ঘুড়ি উত্সবঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদে গত শুক্রবার আয়োজন করা হয় বর্ণাঢ্য ঘুড়ি উত্সব। একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আয়োজিত উত্সবটিতে ওড়ানো হয় পাংকিচুংকি, ভুয়াদার, মালাদার, চোখদার, পানদার, মুখপানদার, একভুয়া ও দুইভুয়া প্রভৃতি নামের রংবেরঙের ঘুড়ি। দুই শতাধিক প্রতিযোগী এতে অংশ নেন। সবচেয়ে বেশি সংখ্যক ঘুড়ির সুতা কেটে দেওয়া প্রতিযোগীদের মধ্যে শীর্ষ পাঁচজনকে পুরস্কৃত করা হয়। শুক্রবার দুপুরে শুরু হয়ে সন্ধ্যার আগে আগে শেষ হয় এই উত্সব। কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধিস্ত্রী হত্যার অভিযোগগাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার কিশামত বড়বাড়ি গ্রামে এক গৃহবধূকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে। প্রতিবেশীরা জানায়, পারিবারিক কলহের জের ধরে গত শুক্রবার রাতে রঞ্জন সরকার (৩৮) তাঁর স্ত্রী কাজলী রানীকে (৩২) গলাটিপে হত্যা করে পালানোর সময় গ্রামবাসী তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম জানান, ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গাইবান্ধা প্রতিনিধিদুজন গ্রেপ্তারকক্সবাজারের মহেশখালীতে পুলিশ বিভিন্ন মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন হাসান নূরী ও আবদুল মালেক। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার নাথ জানান, হাসান নূরীর (২৫) বিরুদ্ধে থানায় তিনটি হত্যাসহ ১২টি মামলা রয়েছে। তাঁকে গতকাল দুপুরে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ছালিয়াতলী এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। একই দিন উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের জাগিরাঘোনা এলাকা থেকে দেশে তৈরি এলজিসহ আবদুল মালককে (৩৩) গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধিরাইফেল উদ্ধারশেরপুরের নালিতাবাড়ী পৌর শহরতলির কালীনগর গ্রামে গতকাল শনিবার সন্ধ্যায় খাল খননের সময় পরিত্যক্ত অবস্থায় ৭৩টি গুলিসহ একটি রাইফেল উদ্ধার হয়েছে। খনন শ্রমিকেরা জানান, গুলি ও রাইফেলটি মাটির প্রায় চার ফুট নিচে পাওয়া যায়। পরে তা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ সূত্র জানিয়েছে, উদ্ধার করা অস্ত্রটি একটি থ্রি নট থ্রি রাইফেল। নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি