সংক্ষেপে সারা দেশ
খননকাজ উদ্বোধনবগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থানগড়ে গতকাল রোববার খননকাজের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ ও ফ্রান্সের যৌথ এই খননকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ইফতেখারুল ইসলাম খান। এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুত্ফর রহমান, ফ্রান্সের প্রতিনিধি আরনেল বেরলিয়ে, বারবারা ফাটিকুন, ব্রনো হেলি, প্রত্নতত্ত্ব বিভাগের আঞ্চলিক পরিচালক বদরুল আলম, মহাস্থানগড় জাদুঘরের তত্ত্বাবধায়ক মাহবুবুল আলম প্রমুখ। খননকাজ চলবে দুই মাস ধরে। শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিআলোচনা সভাযশোরের কেশবপুরে মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক গণপরিষদ সদস্য সুবোধ মিত্রের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ২০ জানুয়ারি এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম। উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের সর্বজনীন দেবালয়ে সুবোধ মিত্র স্মৃতি সংরক্ষণ কমিটির সভাপতি সাবেক সাংসদ আবদুল হালিমের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আগে অতিথিরা সুবোধ মিত্রের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। প্রতিমন্ত্রী বালিয়াডাঙ্গা দেবালয়ে একটি মুক্তিযুদ্ধ স্মৃতি পাঠাগার করার ঘোষণা দেন। সুবোধ মিত্র ২০০৮ সালে ২০ জানুয়ারি মারা যান। কেশবপুর (যশোর) প্রতিনিধি নোটবই জব্দপাবনা জেলা শহরের দিলালপুর মহল্লার একটি ট্রান্সপোর্ট এজেন্সির কার্যালয় থেকে নিষিদ্ধ ঘোষিত এক হাজার ৯৭৩টি নোটবই জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে। র্যাবের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতের একটি দল গতকাল রোববার দুপুরে নোটবইগুলো উদ্ধার করে। র্যাবসূত্র জানায়, তৃতীয় থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য লেখা নোটবইগুলো ঢাকার জুপিটার পাবলিকেশন্স থেকে পাবনার নিউ বুক হাউসকে পাঠানো হয়। এ ঘটনায় নিউ বুক হাউসকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাবনা অফিসজঙ্গি সন্দেহে আটক ৪রাজবাড়ী জেলা শহর ও পাংশা উপজেলার বাহাদুরপুর এলাকা থেকে জঙ্গি সন্দেহে চারজনকে আটক করেছে র্যাব। আটক ব্যক্তিরা হলেন, ইয়াহিয়া দুলাল, সাইদুল ইসলাম, মো. বেলাল ও আমজাদ আলী। আটক ব্যক্তিদের দুজন ‘বৈজ্ঞানিক উপায়ে কুরআন শিক্ষা ব্যবস্থা’ নামে একটি সংগঠনের দুই সহকারী পরিচালক এবং অপর দুজন সংগঠনটির সদস্য বলে দাবি করেছেন। তাঁরা জঙ্গি সংগঠনের সদস্য কি না, খতিয়ে দেখা হচ্ছে বলে র্যাব জানিয়েছে। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিচেকের মামলায় কারাগারেচট্টগ্রামে চেকের মামলায় সাজাপ্রাপ্ত ব্যবসায়ী ওবায়দুল করিম গতকাল রোববার আদালতে আত্মসমর্পণ করেছেন। এ সময় তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ কর্মকর্তা নেছার আহমদ জানান, খাতুনগঞ্জের ব্যবসায়ী ওবায়দুল করিমের বিরুদ্ধে ৫৪ লাখ টাকার চেক প্রত্যাখাত মামলায় গত বছরের ১ ডিসেম্বর এক বছরের কারাদণ্ড ও সমপরিমাণ টাকা বাদীকে দেওয়ার আদেশ হয়। ওই সময় করিম পলাতক ছিলেন। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম