সংক্ষেপে সারা দেশ
ভেজাল সারনাটোরের চক বৈদ্যনাথপুর মহল্লার ব্যবসায়ী জহুরুল ইসলামের গুদাম থেকে ৪২৯ বস্তা ভেজাল সারসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, র্যাব-৫ ও সদর থানা পুলিশের যৌথ দল গত রোববার রাত ১০টার দিকে এসব ভেজাল টিএসপি (ট্রিপল সুপার ফসফেট) সার উদ্ধার করে। এ সময় আবদুল মজিদ (৩৬), নবির উদ্দিন (৩৪), রজব আলী (৪১) ও লিটন হোসেনকে (২৮) গ্রেপ্তার করা হয়। গতকাল সোমবার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। নাটোর প্রতিনিধিকনস্টেবলের জিডিবাগেরহাটে আর্মড পুলিশ ব্যাটালিয়নে কর্মরত কনস্টেবল মাসুদ রানাকে মোবাইল ফোনে উত্ত্যক্ত করার অভিযোগে এক তরুণীর বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মাসুদের বাবা শামসুল আলম সিরাজগঞ্জের রায়গঞ্জ থানায় এ জিডি করেন। জিডি সূত্রে জানা গেছে, রায়গঞ্জের চকমোহনবাড়ি গ্রামের মাসুদের সঙ্গে কিছুদিন আগে মুঠোফোনে এক তরুণীর পরিচয় হয়। ওই তরুণী তাঁকে বিয়ের প্রস্তাব দেন এবং বিয়ে না করলে মাসুদের কর্মস্থলে অভিযোগ করার হুমকি দেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হক জিডির সত্যতা নিশ্চিত করেছেন। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিমুঠোফোনের নেটওয়ার্করাঙামাটির বাঘাইছড়ি উপজেলা সদর গতকাল সোমবার মুঠোফোনের নেটওয়ার্কের আওতায় এসেছে। সকাল সাড়ে আটটায় পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বাঘাইছড়িতে অবস্থিত রাঙামাটি জেলা পরিষদের বিশ্রামাগার থেকে ঢাকায় ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদের সঙ্গে কথা বলে সরকারি মুঠোফোন কোম্পানি টেলিটকের নেটওয়ার্কটি উদ্বোধন করেন। এ সময় অন্যদের মধ্যে টেলিটকের চট্টগ্রাম বিভাগের ব্যবস্থাপক আবু সায়েম, বাঘাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এস এম হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন। নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি ও বাঘাইছড়ি প্রতিনিধি