সংক্ষেপে সারা দেশ
অভিনন্দনরংপুর বিভাগ গঠনের সরকারি সিদ্ধান্তকে অভিনন্দন জানিয়েছে ঢাকায় দেবীগঞ্জ (পঞ্চগড়) উপজেলা কল্যাণ সমিতি। সমিতির সহসভাপতি মো. আইনূল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে নবগঠিত বিভাগের আটটি জেলার কোথায় কী উন্নয়ন কাজ করা প্রয়োজন তা যাচাই করে সমগ্র রংপুর বিভাগের আর্থসামাজিক উন্নয়নে কাজ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তি।জরিমানা আদায় অনুমোদনহীন ওষুধ তৈরির দায়ে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর এলাকার একটি ওষুধ কারখানাকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমাম উদ্দিন কবিরের নেতৃত্বে গতকাল বুধবার ওই অভিযান চালানো হয়। ইমাম উদ্দিন জানান, নোংরা পরিবেশ, ওষুধের বোতলে ময়লা ও অনুমোদনহীন ওষুধ তৈরির দায়ে ‘গ্রিন প্লাস ফার্মাসিউটিক্যালস (ইউনানি) ল্যাবরেটরিজ’ নামের ওষুধ কারখানাকে ওই জরিমানা করা হয়েছে। পাবনা অফিসর্যাগ ডেময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ২০০৫-০৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা গতকাল বুধবার নেচে-গেয়ে র্যাগ ডে পালন করেছে। শিক্ষার্থীরা সকাল নয়টার দিকে ক্যাম্পাসে আনন্দ শোভাযাত্রা বের করে। এ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান আয়োজন করা হয়। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধিনোটিশ স্থগিতসিরাজগঞ্জের ভূমিহীন ২০টি পরিবারকে দেওয়া উচ্ছেদের নোটিশ স্থগিত করা হয়েছে। নোটিশ বাতিলের দাবিতে সদর উপজেলার শত শত মানুষ গতকাল বুধবার সকালে প্রায় দেড় ঘণ্টা ধরে সিরাজগঞ্জ-কড্ডা সড়ক অবরোধ করে রাখে। সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হোসেন জানান, শহরের মিরপুর এলাকায় খাস জায়গা বরাদ্দের দাবিতে ১৫ জন মুক্তিযোদ্ধার আবেদনের পরিপ্রেক্ষিতে দেওয়া ওই উচ্ছেদের নোটিশ আপাতত স্থগিত করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জশিক্ষাবৃত্তিসুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রের উদ্যোগে মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর ও সমমানের মেধাবী মাদ্রাসা শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। ইউনিয়নের হলরুমে গত মঙ্গলবার ১৪ জন শিক্ষার্থীর মধ্যে ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বজলুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবজিত্ সিংহ, উপজেলা কৃষি কর্মকর্তা ফখরুল হাসান, আওয়ামী লীগের নেতা শহিদুল ইসলাম, শিক্ষক ছালিক আহমদ চৌধুরী প্রমুখ। জগন্নাথপুর প্রতিনিধি (সুনামগঞ্জ)লাশ উদ্ধারব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আব্বাস উদ্দিন কলেজের পাশের একটি জমি থেকে একজন তরুণীর (১৭) লাশ উদ্ধার করেছে পুলিশ। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর জানান, গতকাল বুধবার সকাল ১০টায় ওই লাশটি উদ্ধার করা হয়। তার পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তাকে অন্য কোথাও হত্যা করে খুনিরা লাশ ফেলে যায়। এ ঘটনায় মামলা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঅস্ত্রসহ গ্রেপ্তারসাতক্ষীরার দেবহাটা উপজেলার ঢেপুখালী ও কালাবাড়িয়া ভূমিহীন পল্লিতে অভিযান চালিয়ে পাঁচটি বন্দুক, পাঁচটি পিস্তল, তিনটি রামদা ও নয়টি গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। মঙ্গলবার রাতে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন আলমগীর হোসেন ও আব্দুস সামাদ। এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে দেবহাটা থানায় মামলা করেছে র্যাব। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা