সংক্ষেপে সারা দেশ
সংবর্ধনা সভারিপাবলিক অব কোরিয়ার এমপি এবং কোরিয়া ও বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান চুং ওয়ান কিমকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রাজধানীর একটি হোটেলে এ সংবর্ধনার আয়োজন করে কোরিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (কেবিসিসিআই)। গত মঙ্গলবার আয়োজিত সংবর্ধনায় বক্তব্য দেন কেবিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. নূর আলী, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত সুক বুম পার্ক। প্রধান অথিতির বক্তব্যে চুং ওয়ান কিম বাংলাদেশ ও কোরিয়ার ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার করার তাগিদ দেন। বিজ্ঞপ্তি।সাংবাদিক আটকপত্রিকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের ফাঁসির রায় কার্যকরের সংবাদ পড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে গতকাল বৃহস্পতিবার এক সাংবাদিককে আটক করা হয়েছে। তাঁর নাম হুমায়ূন কবীর। তিনি দৈনিক খবরপত্র-এর রাজশাহী ব্যুরো-প্রধান। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া ও মতিহার থানার ওসি তোফাজ্জল হোসেন খান বলেন, তদন্ত শেষে আটক ওই সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিশিশু খুনময়মনসিংহের নান্দাইলের বেতাগৈর ইউনিয়নের কাইজার আলীর চর এলাকায় লিমা আক্তার (১১) নামের এক শিশু খুন হয়েছে। গত বুধবার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিশুর মা হামিদা বেগম জানান, জমিসংক্রান্ত ঘটনার জের ধরে তাঁর চোখের সামনে কোদাল দিয়ে পিটিয়ে লিমাকে হত্যা করা হয়। এ ঘটনায় নান্দাইল থানায় মামলা হয়েছে। নান্দাইল থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন বলেন, আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে। নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিআলোকচিত্র প্রদর্শনীআইলা-দুর্গত সংহতি মঞ্চের তৃতীয় দিনের কর্মসূচির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় খুলনা নগরের শহীদ হাদিস পার্কে আইলা-দুর্গত এলাকার আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। প্রদর্শনীটির উদ্বোধন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. সাইফুদ্দিন শাহ। এতে প্রথম আলোর মো. শাহনেওয়াজ, দৈনিক কালের কণ্ঠ-এর কামরুল আহসান, দৈনিক জন্মভূমির দেবব্রত রায় প্রমুখের আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনীটি কাল শনিবার পর্যন্ত চলবে। নিজস্ব প্রতিবেদক, খুলনা