সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসআই অবরুদ্ধএকটি হত্যা মামলার আসামির চালকল বন্ধ করায় নড়াইলের লোহাগড়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালামকে প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন স্থানীয় ব্যবসায়ীরা। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার দিঘলিয়া বাজারে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, একজন কনস্টেবল নিয়ে গিয়ে এসআই সালাম হত্যা মামলার আসামি শাহাদত বিশ্বাসের চালকলটি বন্ধ করে দেন। এতে একদল ব্যবসায়ী ক্ষুব্ধ হয়ে দুজনকে বণিক সমিতির ঘরে অবরুদ্ধ করে রাখেন। লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিনির্বাচন অনুষ্ঠিতনোয়াখালী জেলা আইনজীবী সমিতির নির্বাচন গত বৃহস্পতিবার সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে এ বি এম জাকারিয়া সভাপতি, কাজী মীর হোসেন ও শামছুল ইসলাম সহসভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মঞ্জুরুল কবির এবং এ কে এম বেলায়েত হোসেন। এ ছাড়া আমির হোসেন সহসাধারণ সম্পাদক ও তুহিন চৌধুরী কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। সদস্য পদে আছেন বাহার উদ্দিন, গোলাম রাব্বানি, এ আর বেলাল চৌধুরী, আবু ছায়েদ মো. নোমান, খায়ের আহম্মদ সিদ্দিকী, কাউছারা বেগম, সহিদ হোসেন ও আবদুল করিম বাবুল। নোয়াখালী অফিসশীতবস্ত্র বিতরণঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ আগানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গতকাল শুক্রবার সকালে ৫০০ দুস্থ পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। কেরানীগঞ্জ ডাইং অ্যান্ড ওয়াশিং প্লান্ট মালিক সমবায় সমিতির পক্ষ থেকে এসব বস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. শাহিন আহমেদ। সমিতির সভাপতি হাজী মো. আমানউল্লাহ, সাধারণ সম্পাদক মো. খলিল, মো. জাহাঙ্গীর প্রমুখ উপস্থিত ছিলেন। কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধিহত্যার অভিযোগযশোরের ঝিকরগাছা উপজেলার কুন্দিপুর গ্রামে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে গতকাল শুক্রবার এক ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ব্যক্তির নাম শের আলী (৬৫)। প্রত্যক্ষদর্শীরা জানায়, একই গ্রামের আওরঙ্গজেবের সঙ্গে গতকাল তাঁর বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে আওরঙ্গজেব শের আলীকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে গলায় পা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। যশোর অফিসট্রেনের ধাক্কায়যশোর সদর উপজেলার নতুন হাটবাজারে গতকাল শুক্রবার দুপুরে ট্রেনের ধাক্কায় বাকপ্রতিবন্ধী এক রিকশাভ্যান চালক মারা গেছেন। নিহত ব্যক্তির নাম হযরত আলী (৫০)। প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার বড় মেঘলা গ্রামের তেঘরিয়া গ্রাম থেকে রিকশাভ্যান চালিয়ে নতুন হাটে আসার পথে বেনাপোল থেকে আসা খুলনাগামী একটি ট্রেনের সঙ্গে ধাক্কায় হযরত আলী গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। যশোর অফিস