সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র্যাবের অভিযান পাবনার সদর উপজেলার আতাইকুলা এলাকা থেকে র্যাব একটি রাইফেল, একটি পাইপগান ও রাইফেলের আটটি গুলি উদ্ধার করেছে। র্যাব-১২ সূত্রে জানা গেছে, আতাইকুলা এলাকার শিমুলচরা গ্রামের একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অস্ত্রধারী সন্ত্রাসীরা বৈঠক করছে—এমন তথ্যের ভিত্তিতে গত শুক্রবার রাত ১০টার দিকে র্যাব অভিযান চালায়। সেখান থেকে অস্ত্র উদ্ধার হলেও সন্ত্রাসীরা পালিয়ে যায়। পাবনা অফিসদুজন গ্রেপ্তারঅপহরণের দুই দিন পর জিসান (৭) নামের এক স্কুলছাত্রকে গতকাল শনিবার সকালে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে উদ্ধার করেছে র্যাব। অপহরণের অভিযোগে মিজানুর রহমান ও বাবুল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব-৯ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে স্কুলে যাওয়ার পথে রাজধানীর জামবুরা এলাকা থেকে জিসানকে অপহরণ করে তার বাবার কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে পণের টাকা দেওয়ার সময় কৌশলে ওই দুই অপহরণকারীকে গ্রেপ্তার এবং জিসানকে উদ্ধার করা হয়। ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঅনুপ্রবেশের অভিযোগকক্সবাজারের টেকনাফে অনুপ্রবেশের অভিযোগে মিয়ানমারের চার নাগরিককে আটক করা হয়েছে। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন জানান, গতকাল শনিবার ভোরে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া গ্রামে অভিযান চালিয়ে ওই চারজনকে আটক করা হয়। তারা হলো আবদুর রহিম, মহিউদ্দিন, মোহাম্মদ ইলিয়াছ, মোক্তার আহমদ। টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিফল প্রকাশকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০০৯-২০১০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষার ফল গতকাল শনিবার বিকেলে প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট .িপড়ঁ.ধপ.নফ থেকে ফল জানা যাবে। মোবাইল ফোনসেটের মাধ্যমেও ফল জানা যাবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আমির হোসেন খান জানান, ৩ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে দুপুুর দুইটা পর্যন্ত মৌখিক পরীক্ষা নেওয়া হবে। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লাপলিথিন উদ্ধাররাজবাড়ী শহরের প্রধান বাজারে গতকাল শনিবার অভিযান চালিয়ে বিভিন্ন পাইকারি দোকানের ১০টি গুদাম থেকে প্রায় ৮০ মণ নিষিদ্ধ পলিথিন উদ্ধারের পর তা পুড়িয়ে ফেলা হয়েছে। নিষিদ্ধ পলিথিন রাখার দায়ে এ সময় ভ্রাম্যমাণ আদালত ৪৬ হাজার টাকা জরিমানা আদায় করেন। র্যাব-৮-এর সদস্যদের সহযোগিতায় রাজবাড়ীর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজিদ আনোয়ারের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিমেলায় বিস্ফোরণবগুড়ার শিবগঞ্জ উপজেলা সদরের বড়হাট এলাকায় একটি মেলায় গতকাল শনিবার দুপুর ১২টার দিকে তিনটি বিস্ফোরণ ঘটেছে। এতে কেউ হতাহত হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানায়, মেলার হাউজি মঞ্চের মধ্যে দুটি এবং এর বাইরে একটি বিস্ফোরণের শব্দ হয়। এ সময় সেখানে কেউ ছিল না। শিবগঞ্জ থানার ওসি এ বি এম জাহিদুল ইসলাম বলেন, ‘মনে হচ্ছে, এক ধরনের শক্তিশালী পটকার বিস্ফোরণ ঘটানো হয়েছিল।’ শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিদুই শিশুর মৃত্যুলক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর নেয়ামত গ্রামের বেপারি বাড়িতে গতকাল শনিবার দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো মো. নাহিদ (৫) ও মো. নাজিম (৬)। সম্পর্কে তারা মামা ভাগনে। চর আলগী ইউনিয়ন পরিষদের সদস্য মো. শাহাব উদ্দিন জানান, ঘটনার দিন ওই দুই শিশু নিখোঁজ হয়। খোঁজাখুঁজির পর বাড়ির পুকুর থেকে দুপুরে তাদের লাশ উদ্ধার করা হয়। রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি