সংক্ষেপে সারা দেশ
মৌখিক পরীক্ষা আজকুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০০৯-২০১০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় সব অনুষদে মেধা তালিকায় উত্তীর্ণদের সাক্ষাত্কার (মৌখিক পরীক্ষা) আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট প্রতিটি অনুষদে সকাল ১০টা থেকে দুপুর দুইটা পর্যন্ত এই পরীক্ষা হবে। কম্বাইন্ড ইউনিটে উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা একাডেমিক ভবনের দক্ষিণ পাশে অনুষ্ঠিত হবে। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লাশিক্ষা কর্মচারী গ্রেপ্তারঘুষ নেওয়ার অভিযোগে রংপুর শিক্ষা অফিসের এক নারী কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম শাহনাজ বেগম। দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল গতকাল মঙ্গলবার দুপুরে শিক্ষা অফিসে ফাঁদ পেতে তাঁকে গ্রেপ্তার করে। পরে তাঁকে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রশিদ ঘটনা নিশ্চিত করেছেন। নিজস্ব প্রতিবেদক, রংপুরমুক্তিপণ দিয়েবরগুনার আমতলী উপজেলার আশারচর থেকে অপহূত ১০ জন জেলে নয় লাখ টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন। তাঁরা গতকাল মঙ্গলবার দুপুরে নিজ নিজ বাড়িতে ফিরেছেন। জলদস্যুরা গত ২৪ জানুয়ারি তাঁদের অপহরণ করে সুন্দরবনে আটকে রেখে মুক্তিপণ দাবি করেছিল। ফিরে আসা জেলেরা হলেন আবুল কালাম, মো. বাবুল, মো. ইসমাইল, মো. কামাল, সাধন, স্বদেব, মো. মাসুদ, মো. জাহাঙ্গীর, দেবব্রত ও মো. রহমান। নিজস্ব প্রতিবেদক, বরগুনাগণধর্ষণের শিকারপাবনার বেড়া উপজেলায় তৈরি পোশাক কারখানার এক কর্মী গত রোববার রাতে গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় বেড়া থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার বিবরণে বলা হয়েছে, উপজেলার নলগাড়া বিল এলাকায় একটি বরইবাগানে তিনি গণধর্ষণের শিকার হন। বেড়া থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন বলেন, ‘আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’ বেড়া (পাবনা) প্রতিনিধিশ্রমিকের মৃত্যুফেনীর দাগনভূঞা উপজেলা সদরে গতকাল মঙ্গলবার দুপুরে একটি নির্মাণাধীন ভবনের ছাদে কাজ করার সময় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মো. ইলিয়াছ নামে এক নির্মাণশ্রমিক ঘটনাস্থলেই মারা গেছেন। তাঁর বাড়ি উপজেলার ইয়াকুবপুর গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে লোহার রড তোলার সময় পাশের বিদ্যুতের তারের সঙ্গে লেগে এই দুর্ঘটনা ঘটে। এতে আবদুর রহিম নামে আরেক শ্রমিক আহত হন। তাঁকে ফেনী সদর হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে। নিজস্ব প্রতিবেদক, ফেনীকিশোর খুনখুলনা মহানগরের রায়ের মহল এলাকায় শুভ (১৫) নামে এক কিশোর খুন হয়েছে। নিহত শুভ পেশায় ভ্যানচালক ছিল। অভিযোগ উঠেছে, চরমপন্থী দল পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির স্থানীয় এক ক্যাডার তাকে ওই রাতে ডেকে নিয়ে গিয়ে শ্বাসরোধে হত্যা করে। নিহত শুভর পরিবারের সদস্যদের অভিযোগ, দলে ভেড়াতে ব্যর্থ হয়ে শুভকে খুন করা হয়েছে। খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মোকাদ্দেম আলী বলেন, নিহত শুভর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। খুলনা প্রতিনিধি