সংক্ষেপে সারা দেশ
পিস্তল-ম্যাগাজিন উদ্ধারচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা এলাকায় গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে বিডিআর। বিডিআর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মনাকষার গোপালপুর স্কুল এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি স্বয়ংক্রিয় পিস্তল ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। একই রাতে উপজেলার রানীনগর এলাকায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম এবং গোদাগাড়ীর রেলবাজার ঘাটসংলগ্ন পদ্মার চর এলাকা থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এসব ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জকার্টনে হেরোইনচুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে হেরোইন জব্দ করেছে বিডিআর। চুয়াডাঙ্গার ৩৫ রাইফেলস ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর হুমায়ুন কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিডিআরের একটি দল স্থানীয় জে আর পরিবহনের কাউন্টারে অভিযান চালায়। এ সময় ঢাকায় পাঠানোর উদ্দেশ্যে বুকিং করা বাউকুলের একটি কার্টন থেকে এক কেজি ৩০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এ ব্যাপারে জীবননগর থানায় একটি মামলা হয়েছে। চুয়াডাঙ্গা প্রতিনিধিসিনেমা হলে ভাঙচুরবগুড়ার নন্দীগ্রাম উপজেলা সদরের বাঁধন সিনেমা হলে দর্শকেরা ভাঙচুর করেছে। নন্দীগ্রাম থানা ও বাঁধন সিনেমা হল সূত্র জানায়, গত রোববার রাতে চলচ্চিত্র প্রদর্শনের সময় শেষের দিকে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে হল কর্তৃপক্ষ চেষ্টা করেও চালু করতে পারেনি। এতে দর্শকেরা হট্টগোল শুরু করে। একপর্যায়ে চেয়ার ও অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করে তারা। এ ঘটনায় সিনেমা হলের ব্যবস্থাপক ফরিদুল ইসলাম বাদী হয়ে নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছেন। নিজস্ব প্রতিবেদক, বগুড়া।পুড়ে গেছে ১৬ বাড়িচট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আমিলাইষ ইউনিয়নের পূর্ব আমিলাইষচর পাড়ায় গতকাল বুধবার আগুনে ১৬টি বাড়ি পুড়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত লোকজন দাবি করেছে। জানা যায়, বিকেলে মোহাম্মদ ফরিদের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা অন্য বাড়িগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনে টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিস পুড়ে যায়। খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতাহাতেনাতে গ্রেপ্তাররাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের ভূমি কার্যালয়ের দুই কর্মকর্তাকে গতকাল ঘুষ নেওয়ার সময় গ্রেপ্তার করা হয়েছে। দুদক ফরিদপুর কার্যালয়ের সহকারী পরিচালক আবুল হোসেন বলেন, নবাবপুর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা (তহশিলদার) মর্তুজা আহম্মেদ ও উপ-সহকারী ভূমি কর্মকর্তা প্রণয় কুমার জনৈক নাদের আলী মণ্ডলের কাছে জমিজমা-সংক্রান্ত সার্টিফিকেট মামলা বাবদ ঘুষ দাবি করেন। গতকাল ঘুষের নয় হাজার টাকা নেওয়ার সময় তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে বালিয়াকান্দি থানায় একটি মামলা হয়েছে। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি।আহত ছাত্রীর মৃত্যুখুলনার খান-এ-সবুর মহিলা মাদ্রাসার হোস্টেলের রেলিং ভেঙে আহত ছাত্রী সুমাইয়া মারা গেছে। জানা গেছে, আলিম প্রথম বর্ষের ছাত্রী সুমাইয়া (১৬) গত ৩০ জানুয়ারি হোস্টেলের দ্বিতীয় তলায় বসে আড্ডা দেওয়ার সময় রেলিং ভেঙে পড়ে যায়। গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। গতকাল সকালে চিকিত্সাধীন অবস্থায় সে মারা যায়। তার বাড়ি বরগুনার বেতাগী উপজেলার কাজিরাবাদ গ্রামে। এ ব্যাপারে হোস্টেলের তত্ত্বাবধায়ক মাওলানা মিজানুর রহমান বলেন, ছাত্রীরা রেলিংয়ের ওপর বসে আড্ডা দিত। সুমাইয়ার দুর্ঘটনার পর রেলিংয়ে বসা বন্ধ করতে ব্যবস্থা নেওয়া হয়েছে। খুলনা প্রতিনিধি।