সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফাদার রিগন মেলারবীন্দ্রসংগীত ও বাউল সাধক ফাদার মারিনো রিগনের ৮৬তম জন্মদিন উপলক্ষে বাগেরহাটের মংলার হলদিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে তিন দিনব্যাপী রিগন মেলা শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ফাদার মারিনো রিগনকে সঙ্গে নিয়ে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন মংলা উপজেলা চেয়ারম্যান ইদ্রিস আলী ইজারাদার। পরে ফাদার রিগন শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি সুভাষ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভা হয়। সব ধর্মের মানুষের অংশগ্রহণে গতকাল মুখরিত ছিল মেলা প্রাঙ্গণ। আজ শুক্রবার দুপুরে হবে কবিগান। মংলা (বাগেরহাট) সংবাদদাতাসীমান্ত থেকে আটকবাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ এবং ভারত থেকে বাংলাদেশে আসার সময় গত বুধবার সাতক্ষীরা সীমান্তের লক্ষ্মীদাঁড়ি এলাকা থেকে সাতজন বাংলাদেশিকে আটক করেছেন বিডিআর সদস্যরা। তাঁরা হলেন খুলনার দৌলতপুরের কৃষ্ণারানি দত্ত ও বিজয়া দত্ত এবং সোনাডাঙ্গার অমৃত বৈদ্য ও সরেন সরদার, পিরোজপুর শহরের কানন হালদার, যশোর সদরের কবিতা রানি মণ্ডল ও ববিতা রানি মণ্ডল। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলার পর গতকাল বৃহস্পতিবার তাঁদের আদালতের মাধ্যমে সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়েছে। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাপ্রাইভেটকারে ফেনসিডিলসিরাজগঞ্জের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের সলঙ্গা এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার দুপুরে একটি প্রাইভেটকারের ভেতর থেকে ৩৯৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেছেন র্যাব সদস্যরা। এ সময় কারের চালক ফরিদুলকে গ্রেপ্তার করা হয়। র্যাব-১২-এর সহকারী পরিচালক মোহাম্মদ শহিদুল্লাহ্ জানান, প্রাইভেটকার, ফেনসিডিলসহ ফরিদুলকে সলঙ্গা থানার পুলিশের কাছে সোপর্দ করার পর মামলা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জবিজ্ঞান মেলা৩১তম জাতীয় বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার পঞ্চগড়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা। শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ চত্বরে মেলার উদ্বোধন করেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান। জেলা প্রশাসক বনমালী ভৌমিকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ মো. মাজহারুল হক প্রধান, সাংসদ ফরিদা আকতার, পৌরসভার মেয়র মো. তৌহিদুল ইসলাম প্রমুখ। প্রথম আলো বন্ধুসভাসহ জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও বিজ্ঞান ক্লাব প্রকল্প নিয়ে মেলায় অংশ নিয়েছে। পঞ্চগড় প্রতিনিধিব্রহ্মপুত্রে ডুবে মৃত্যুবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়-সংলগ্ন ব্রহ্মপুত্র নদে ডুবে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র সাইমুন কবীরের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে এ ঘটনা ঘটে। সাইমুনের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নূরপুর গ্রামে। তাঁর বাবার নাম এমদাদুল কবীর। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ শামছুদ্দিন জানান, সাইমুনের বাড়িতে খবর দেওয়া হয়েছে। তাঁর অভিভাবক এলে জানাজা ও দাফনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধিশোক