সংক্ষেপে সারা দেশ
কারারক্ষী নিহত নগরের জেলা কারাগারের সামনে গতকাল শনিবার সকালে বাসের চাপায় লিল মিয়া (৪৫) নামে এক কারারক্ষী নিহত হয়েছেন। বাজার করে কারাগারে ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। তাঁর বাড়ি কুমিল্লার দেবিদ্বারে। বাসচালককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মামলা হয়েছে বলে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. আফসার জানান। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামভ্যানচালকের লাশ উদ্ধারকুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের পীরমামুদ গ্রাম থেকে গত শুক্রবার দিবাগত রাতে সুরুজ মিয়া নামের এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সুরুজ লালমনিরহাট সদর উপজেলার জয়হরি গ্রামের মজিবর রহমানের ছেলে। ১ ফেব্রুয়ারি থেকে সুরুজ ভ্যানগাড়িসহ নিখোঁজ ছিলেন। এ ঘটনায় লালমনিরহাট সদর থানার পুলিশ ৩ ফেব্রুয়ারি সোহেল, ফারুক ও সাইদুর ইসলামকে আটক করে। পুলিশের জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, নেশার টাকা জোগাতে ভ্যানগাড়ি ছিনতাইয়ের উদ্দেশ্যে তাঁরা সুরুজকে হত্যা করেন। এ ব্যাপারে হত্যা মামলা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রামছাত্রলীগের নেতা গ্রেপ্তারখুলনার ডুমুরিয়া উপজেলার সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ আসাদুজ্জামানকে (২২) গত শুক্রবার দিবাগত রাতে পুলিশ গ্রেপ্তার করেছে। ডুমুরিয়া থানার উপপরিদর্শক (এসআই) ফেরদৌস জানান, আসাদুজ্জামানের বিরুদ্ধে মারামারিসংক্রান্ত মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। ডুমুরিয়া সদরের বাজার থেকে গ্রেপ্তার করে গতকাল শনিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আসাদুজ্জামান ডুমুরিয়ার গুটুদিয়া গ্রামের বাসিন্দা। খুলনা প্রতিনিধিবিএনপি নেতার বিরুদ্ধেচট্টগ্রামের বোয়ালখালী উপজেলা বিএনপির সভাপতি ও আহলা-করলডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নজরুল ইসলামের বিরুদ্ধে অপহরণ ও হত্যা চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে বোয়ালখালী থানায় মামলাটি করেন ইউনিয়নের সাবেক গ্রামপুলিশ হারাধন চৌধুরী। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মালেক মিয়া জানান, বাদীর অভিযোগের প্রাথমিক তদন্তসাপেক্ষে মামলা হয়েছে। মামলাটিকে সাজানো উল্লেখ করে আসামি নজরুল ইসলাম বলেন, ‘আগামী ইউপি নির্বাচনকে ঘিরে একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’ বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধিবনপ্রহরীকে গণপিটুনিসুন্দরবনসংলগ্ন বাগেরহাটের মংলা উপজেলার ঢাংমারী এলাকায় অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে বনপ্রহরী মোহাম্মদ আলীকে (৪০) পিটুনি দিয়েছে গ্রামবাসী। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে ঢাংমারী স্টেশনের এক বনশ্রমিক বাসায় ফিরে তাঁর স্ত্রীর সঙ্গে মোহাম্মদ আলীকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। পরে ওই শ্রমিক লোকজন নিয়ে মোহাম্মদ আলীকে মারপিট করে বেঁধে রাখেন। খবর পেয়ে ঢাংমারী স্টেশন কর্মকর্তা কাজী মোকাম্মেল হোসেন গতকাল শনিবার সকালে ঘটনাস্থলে গিয়ে মোহাম্মদ আলীকে উদ্ধার করেন। মংলা (বাগেরহাট) সংবাদদাতাহাজতির মৃত্যুমুন্সিগঞ্জ জেলা কারাগারের হাজতি জাফর ব্যাপারী (৩৮) গতকাল শনিবার ভোরে জেনারেল হাসপাতালে মারা গেছেন। হাসপাতালের কর্তব্যরত চিকিত্সক আবদুল মান্নান জানান, হূদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে এলে চিকিত্সাধীন জাফরের মৃত্যু হয়। জেলা কারাপুলিশ সূত্র জানায়, মাদারীপুরের চরলক্ষ্মীপুরা গ্রামের জাফর ব্যাপারী চারটি ডাকাতি মামলার আসামি হিসেবে ২০০৬ সালের ৬ জুলাই থেকে মুন্সিগঞ্জ কারাগারে ছিলেন। শুক্রবার রাতে জাফর বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করলে রাতেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। মুন্সিগঞ্জ প্রতিনিধি