সংক্ষেপে সারা দেশ
তালিকা প্রকাশই-মেইলের মাধ্যমে আবেদন করা ঢাকা কলেজ এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে বিষয়ভিত্তিক নির্বাচিত ছাত্রছাত্রীদের তালিকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। www.nu.edu.bd, www.nuadmission.com, www.nu-ba.info (মানবিক শাখার জন্য), www.nu-bsc.info (বিজ্ঞান শাখার জন্য), www.nu-bbs.info (ব্যবসায় শিক্ষা শাখার জন্য) ওয়েবসাইটে ফল পাওয়া যাবে। নিজস্ব প্রতিবেদক চারজন আহতরাজধানীর কামরাঙ্গীরচরের রসুলপুরে মাদকের আখড়া উচ্ছেদ করতে গিয়ে মাদক-সন্ত্রাসীদের হাতে চার যুবক আহত হয়েছেন। তাঁরা হলেন, রফিক (২৮), আলমগীর (৩০), নাসিরউদ্দিন (২৬) ও পাপ্পু (২৫)। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। যোগাযোগ করা হলে কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান জানান, হামলার বিষয়ে তিনি কিছু জানেন না। নিজস্ব প্রতিবেদকগুলিতে যুবক আহতরাজধানীর গেন্ডারিয়ায় পাওনা টাকা আনতে গিয়ে গতকাল রোববার বিকেলে প্রতিপক্ষের গুলিতে আহত হয়েছেন সিঙ্গাপুর-ফেরত যুবক মনিরুজ্জামান (৩৫)। গুরুতর অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মনিরুজ্জামান একজনের কাছে ১৬ লাখ টাকা পেতেন। ওই ব্যক্তির কথামতো টাকা আনতে গতকাল বিকেলে তিনি গেন্ডারিয়া কাচের কারখানার পেছনে গেলে তাকে গুলি করা হয়। শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহজালাল ঘটনার সত্যতা স্বীকার করেছেন। নিজস্ব প্রতিবেদক১১ রোহিঙ্গা গ্রেপ্তারকক্সবাজারের চকরিয়া পৌরসভার বাঁশঘাটা এলাকার বিভিন্ন বাসা থেকে গতকাল রোববার ভোররাতে মিয়ানমারের ১১ জন রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা মিয়ানমারের আকিয়াব জেলার বুচিদংয়ের টাম বাজার এলাকার বাসিন্দা। দীর্ঘদিন তারা অবৈধভাবে বাঁশঘাটায় বাস করছিল। চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল হক জানান, বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের অভিযোগে ওই ১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধিবোমাসদৃশ বস্তু উদ্ধারকুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গাছের দিয়াড় এলাকা থেকে গতকাল রোববার পরিত্যক্ত অবস্থায় বোমাসদৃশ পাঁচটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ গাছের দিয়াড় এলাকায় নাজিম উদ্দিন সওদাগরের বাড়ির পেছন থেকে ব্যাগের মধ্যে রাখা বোমাসদৃশ পাঁচটি বস্তু উদ্ধার করে সেগুলো পানিভর্তি বালতিতে চুবিয়ে থানায় আনে। পরে এগুলোর মধ্যে বালি ও ইটের কুচি পাওয়া গেছে। কুষ্টিয়া অফিসবিবিসির আনন্দ মেলাসিলেটে আজ সোমবার শুরু হচ্ছে দিনব্যাপী বিবিসি জানালার আনন্দ মেলা। নগরের চৌহাট্টা এলাকার আলিয়া মাদ্রাসা মাঠের এ মেলায় দিনভর বিভিন্ন খেলা, প্রতিযোগিতা ও ম্যাজিক শো হবে। মেলা উপলক্ষে গতকাল রোববার দুপুরে নগরের একটি রেস্তোরাঁয় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন বিবিসি কর্তৃপক্ষ। এ সময় বিবিসির ডেপুটি হেড অব মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন্সের সামিরা জুবেরি হিমিকা জানান, মোবাইল ফোনের মাধ্যমে ইংরেজি শেখার সহজ ও মজার সব কৌশল নিয়ে বিবিসি জানালা সাজানো হয়েছে। সবাইকে এ কার্যক্রম জানাতেই মেলার আয়োজন করা হয়েছে। সিলেট প্রতিনিধি