সংক্ষেপে সারা দেশ
পরীক্ষার ফলঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) প্রথম র্ব বিএসসি-ইন-ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফলাফল গতকাল সোমবার বিকেলে প্রকাশিত হয়েছে। ফল বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডে টাঙিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.duet.ac.bd থেকেও ফলাফল জানা যাবে। ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবই বিতরণ শুরুগোপালগঞ্জে প্রথম আলো বন্ধুসভা পাঠাগারের উদ্যোগে জেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বই বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। গতকাল সোমবার শহরের সীতানাথ মথুরানাথ আদর্শ সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের বই দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুকদেব ভক্ত বলেন, ‘আমাদের ভাা, সংস্কৃতি, ইতিহাস ও অনুবাদের যেসব বই শিক্ষার্থীদের মধ্যে বিতরণের উদ্যোগ প্রথম আলো নিয়েছে তা প্রশংসনীয়।’ গতকাল শতাধিক শিক্ষার্থীর মধ্যে বই বিতরণ করা হয়। গোপালগঞ্জ প্রতিনিধিনতুন থানাকুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরায় নতুন থানা হচ্ছে। ওই উপজেলায় ২২টি ইউনিয়ন থাকায় সরকার প্রাথমিকভাবে এ সিদ্ধান্ত নেয়। একটি উপজেলায় সর্বোচ্চ ১৬টি ইউনিয়ন থাকে। ইতিমধ্যে কুমিল্লার জেলা প্রশাসক আবদুল মালেক স্বাক্ষরিত একটি চিঠি পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শকের কাছে পাঠানো হয়েছে। জেলা প্রশাসক প্রথম আলোকে বিয়টি নিশ্চিত করেছেন। ওই থানা বাস্তবায়িত হলে কুমিল্লা জেলায় থানার সং্যা হবে ১৭। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লাবিনা মূল্যে স্বাস্থ্যসেবাঝালকাঠিতে গতকাল সোমবার বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে দুই হাজার দুস্থ ও অসহায় মানুকে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে। সকাল ১০টায় সরকারি হরচন্দ্র বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন সাংসদ আমির হোসেন আমু। অভিজ্ঞ ২২ জন চিকিত্সকসহ ৩৬ জনের একটি দল চিকিত্সাসেবায় অংশ নেয়। ঝালকাঠি প্রতিনিধিগোমস্তাপুরে গ্রেপ্তারচাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার পুলিশ গত রোববার রাতে একাত্তরে মুক্তিযুদ্ধকালে হত্যার অভিযোগে জিয়াম উদ্দীন (৭৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ওসি বাবর হোসেন জানান, আদালতে শিবগঞ্জ উপজেলার রানীবাড়ীর চাঁদপুর গ্রামের এনামুল হকের অভিযোগের পরিপ্রেক্ষিতে জিয়ামকে গ্রেপ্তার করা হয়েছে। একাত্তরে বাদীর বাবা আজিজুল হককে হত্যার অভিযোগ আনা হয়েছে জিয়ামের বিরুদ্ধে। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জব্যবসায়ী গ্রেপ্তারমাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নে গতকাল সোমবার প্রায় ৫০ হজার টাকার সরকারি ওুধসহ সঞ্জিত কুমার নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ব্যাপারে শিবচর থানায় একটি মামলা হয়েছে। শিবচর থানার হাজতে সঞ্জিত জানান, ভাঙ্গার একটি ওুধের দোকান থেকে তিনি ওুধগুলো কিনেছেন। এক বছর ধরে তিনি এ ব্যবসা করছেন। শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঅগ্নিকাণ্ডগাজীপুর সদর উপজেলার কোনাবাড়ি ইউনিয়নের দেওয়ালিয়াবাড়ি এলাকার সরবেশ মিয়া কলোনিতে গতকাল সোমবার সকালে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। এতে কলোনির আটটি ঘরই পুড়ে গেছে। কলোনির একটি ঘরের জ্বলন্ত চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। স্থানীয় লোকজন এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরাদাবি করেন। কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি