সংক্ষেপে সারা দেশ
সেতু উদ্বোধন আজসিরাজগঞ্জের উল্লাপাড়ায় করতোয়া নদীর ওপর নির্মিত সেতুর উদ্বোধন হচ্ছে আজ বুধবার। প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম বিকেল তিনটায় সেতুটি উদ্বোধন করবেন। উল্লাপাড়া-বেলকুচি সড়কের চরঘাটিনা গ্রামের পাশে ২৪০ মিটার দীর্ঘ ও ছয় দশমিক চার মিটার প্রশস্ত সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে পাঁচ কোটি ৬৬ লাখ টাকা। নির্মাণ করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। সেতুটি চালু হলে এ অঞ্চলের মানুষের খেয়া পারাপারের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হবে। উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিমারধরচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক সাংবাদিককে মারধর করেছেন ছাত্রলীগের এক কর্মী। অপর এক সাংবাদিককেও জবাই করার হুমকি দিয়েছেন তিনি। গতকাল মঙ্গলবার বিকেলে ক্যাম্পাসের স্টেশন চত্বরে এই ঘটনা ঘটে। উপাচার্য অধ্যাপক আবু ইউসুফ ২৪ ঘণ্টার মধ্যে এই ঘটনার বিচার করার আশ্বাস দিয়েছেন। ইত্তেফাক-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইমদাদুল হক অভিযোগ করেন, ছাত্রলীগের কর্মী লুত্ফর রহমান কোনো কারণ ছাড়াই তাঁকে গতকাল চড়-থাপড় মারেন। এই সময় প্রক্টর জসিম উদ্দিন দৌড়ে এসে তাঁকে উদ্ধার করেন। পরে শাটল ট্রেনের বগিতে জনকণ্ঠ প্রতিনিধি সুজন ঘোষকেও ছাত্রলীগের একই কর্মী জবাই করার হুমকি দেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধিপ্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শনন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) কমান্ড্যান্ট মেজর জেনারেল এ কে এম মুজাহিদ উদ্দিনের নেতৃত্বে ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০১০-এর ৫৩ সদস্যের একটি প্রতিনিধিদল প্রশিক্ষণের কার্যক্রমের অংশ হিসেবে গতকাল মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেছে। এ সময় এনডিসি কমান্ড্যান্ট প্রতিরক্ষাসচিব খোন্দকার মো. আসাদুজ্জামানের সঙ্গে সাক্ষাত্ করেন। পরে প্রতিরক্ষাসচিব ন্যাশনাল ডিফেন্স কোর্সের সদস্যদের সঙ্গে পরিচিত হন এবং কুশল বিনিময় করেন। ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০১০-এ দেশের সামরিক ও বেসামরিক কর্মকর্তা ছাড়াও ১৩টি দেশের ১৮ জন সামরিক কর্মকর্তা অংশ নিচ্ছেন। আইএসপিআরঅস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তারদিনাজপুরের হাকিমপুর উপজেলায় গত সোমবার রাতে অস্ত্র, গুলি ও ম্যাগাজিনসহ এক অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছেন। তাঁর নাম নুরুল ইসলাম। বাড়ি দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার রাঙ্গামাটি গ্রামে। জয়পুরহাট র্যাব জানায়, হাকিমপুরের বৈগ্রামে অস্ত্র কেনাবেচার খবর পেয়ে র্যাবের সদস্যরা সেখানে ক্রেতা সেজে যান। দাম ঠিক হওয়ার পর নুরুল ইসলাম অস্ত্র এনে হস্তান্তরের সময় র্যাব তাঁকে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে একটি পিস্তল, ছয়টি গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধিবোমা বিস্ফোরণচুয়াডাঙ্গার দৌলাতদিয়াড় শিল্প এলাকায় জেলা বিএনপির সভাপতি মো. মোজাম্মেল হকের বঙ্গজ বিস্কুট কারখানার পাশে সোমবার রাতে একটি বোমার বিস্ফোরণ ঘটেছে। পুলিশ ঘটনাস্থল থেকে বোমার আলামত ও চরমপন্থী সংগঠন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল) প্রচারপত্র উদ্ধার করেছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সী বলেন, সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির জন্য চরমপন্থী দলের পরিচয়ে কেউ এটা করে থাকতে পারে। চুয়াডাঙ্গা প্রতিনিধি বয়লার বিস্ফোরণে নিহত রাজশাহীর গোদাগাড়ি উপজেলার বসন্তপুর গ্রামে গতকাল মঙ্গলবার চালকলের বয়লার বিস্ফোরিত হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম রুহুল আমিন। তাঁর বাড়ি উপজেলার গোকুলনগর এলাকায়। গোদাগাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম জানান, জনৈক গোলাম মোস্তফা ওই চালকলের মালিক। সেখানে রুহুল আমিন নিয়মিত কাজ করতেন। গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। এ ব্যাপারে গোদাগাড়ি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী