সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছিনতাইকারী সন্দেহেফরিদপুরে ছিনতাইকারী সন্দেহে একটি চাপাতি ও ক্ষুরসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। গত বুধবার রাতে শহরের রাজবাড়ী রাস্তার মোড়সংলগ্ন বাংলালিংক মোবাইল টাওয়ারের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, ফরিদপুরের শিবরামপুর এলাকার মো. তুহিন মোল্লা ও নরসিংদী জেলার শিবপুর উপজেলার মো. রাকিব উল্লাহ। র্যাব-৮-এর ফরিদপুর ক্যাম্পের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। ফরিদপুর অফিসমোটরসাইকেল চুরিমৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) বদরুল ইসলামের মোটরসাইকেল চুরি হয়েছে। গত বুধবার গভীর রাতে চোরেরা উপজেলা কমপ্লেক্সের ভেতরের বাসার কলাপসিবল গেট ভেঙে ওই পুলিশ কর্মকর্তার মোটরসাইকেল চুরি করে। নাম প্রকাশে অনিচ্ছুক কমলগঞ্জ থানার একাধিক পুলিশ সদস্য ঘটনার সত্যতা স্বীকার করেন। কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিপুলিশ আহতের ঘটনায়হবিগঞ্জের মাধবপুরে গত মঙ্গলবার রাতে মাদক ব্যবসায়ীকে ধরতে গিয়ে চা-শ্রমিকদের হামলায় ছয় পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। গত বুধবার রাতে ছয় চা-শ্রমিককে আসামি করে মাধবপুর থানায় মামলাটি করেন আহত সহকারী উপপরিদর্শক (এএসআই) সাজেদুর রহমান। মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) শহিদ উল্লাহ বলেন, মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিপুষ্টিমেলাসিলেটে আজ সকাল নয়টা থেকে ‘নিডো টেন টু টেন’ পুষ্টিমেলা শুরু হচ্ছে। গুঁড়োদুধ উত্পাদনকারী প্রতিষ্ঠান নেসলে বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে এ মেলা হবে নগরের আলিয়া মাদ্রাসা মাঠে। মেলা চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। মেলায় দিনভর শিশুদের জন্য খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সকালে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করবেন সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ। গতকাল নগরের দরগাহ গেট এলাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে নেসলে বাংলাদেশের কর্মকর্তারা এ কথা জানান। সিলেট প্রতিনিধিপুনর্মিলনী অনুষ্ঠান আড্ডা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার থেকে চট্টগ্রামে শুরু হয়েছে সরকারি বাণিজ্য কলেজের সাবেক ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠান। সকালে তিন দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডা. আফছারুল আমীন। পুনর্মিলনী উদ্যাপন পরিষদের চেয়ারম্যান মোছলেম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বক্তৃতা করেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, আবু ছালেহ, এম এ হাশেম, কলেজ অধ্যক্ষ মো. আলী চৌধুরী, সুকুমার দত্ত, মহিলা কাউন্সিলর সাবিহা মুছা। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম