সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসী গ্রেপ্তারর্যাব ও পুলিশ গত শুক্রবার তালিকাভুক্ত সন্ত্রাসী আবদুল হালিম মোল্লাকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে। তেরখাদা থানার ওসি মুনির উদ্দিন মোল্লা জানান, তেরখাদা থানার তালিকাভুক্ত সন্ত্রাসী হালিম মোল্লাকে শুক্রবার রাতে তাঁর হরিদাশকাঠীর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, দুটি গুলি ও কার্তুজ উদ্ধার করা হয়। তেরখাদা বিচারিক আদালতের মাধ্যমে গতকাল তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। খুলনা প্রতিনিধি।অজ্ঞান পার্টির খপ্পরেসিরাজগঞ্জে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন পুলিশের এক কনস্টেবল। সদর থানার ওসি ওয়ারেছ মিয়া জানান, চৌহালী থানায় কর্মরত কনস্টেবল নূর মোহাম্মদ চিঠি বিলির জন্য গতকাল সকালে অফিস থেকে বের হন। শাহজাদপুর থানায় চিঠি দিয়ে বাসযোগে সিরাজগঞ্জে ফেরার পথে তিনি অজ্ঞান পার্টির কবলে পড়েন। সদর থানা পুলিশ বাসস্ট্যান্ড থেকে অজ্ঞান অবস্থায় তাঁকে উদ্ধার করে। নূরকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ।লাশ উদ্ধারবাগেরহাটের সদর উপজেলার ডেমা ইউনিয়নের আবদুর রসুলপুর আদর্শ গ্রাম থেকে গতকাল শনিবার পুলিশ এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে। তাঁর নাম কুলসুম বেগম (৩২)। প্রতিবেশীরা জানান, দুদিন ধরে কুলসুমের ঘর তালাবদ্ধ দেখে তাঁরা থানায় খবর দেন। নিহতের মা রাশিদা বেগম অভিযোগ করেন, বিয়ের পর থেকে কুলসুমের স্বামী মনিরুল ইসলাম যৌতুকের দাবিতে তাঁর ওপর নির্যাতন করত। বাগেরহাট প্রতিনিধি।কুপিয়ে জখমপটুয়াখালীর গলাচিপা উপজেলার পূর্বগোলখালী গ্রামে গতকাল শনিবার দুপুরে মো. মিরাজ খাঁ নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। গুরুতর অবস্থায় তাঁকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী শাহীন ও মোশারেফ নামে দুই সন্ত্রাসীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি।পিটিয়ে হত্যাযশোরের ঝিকরগাছা উপজেলায় অসীম দফাদার (৪০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঝিকরগাছা থানার এসআই আফজাল হোসেন জানান, উপজেলার পানিসারা গ্রামের হোসেন আলী গাজীর সঙ্গে তাঁর ছেলে আবদুল মজিদের বিরোধ মেটাতে গত শুক্রবার রাতে সালিস বৈঠক বসে। একপর্যায়ে আবদুল মজিদ ও তাঁর সহযোগীরা ক্ষুব্ধ হয়ে উঠলে অসীম তাঁদের থামানোর চেষ্টা করেন। তাঁরা ক্ষিপ্ত হয়ে অসীমকে পিটিয়ে হত্যা করেন। যশোর অফিস।