সংক্ষেপে সারা দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্ষবরণ
বাংলা নববর্ষ ১৪২১ উপলক্ষে গত মঙ্গলবার সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন বরিশালের গৌরনদী উপজেলার চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের কবি, লেখক, সাহিত্যিক ও শিল্পীরা। উপজেলার মাহিলাড়া ডিগ্রি কলেজ মেহগনি কাননে দিনব্যাপী অনুষ্ঠানে গৌরনদী, আগৈলঝাড়া, উজিরপুর ও বাবুগঞ্জ উপজেলার শতাধিক কবি, সাহিত্যিক ও শিল্পী যোগ দেন। দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ নীলকান্ত বেপারী। গৌরনদী (বরিশাল) প্রতিনিধি।