সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহিষ্কারসিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও জেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে বিএনপি-সমর্থিত প্রার্থীদের পক্ষে প্রচারণায় অংশ নেওয়ায় এ আদেশ দেওয়া হয়েছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হোসেন আলী জানান, দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় নাসিরকে বহিষ্কার করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জকারাদণ্ডমাদকদ্রব্য রাখার দায়ে বাগেরহাটে দুই ব্যক্তির ১০ বছর সশ্রম কারাদণ্ড হয়েছে। এ ছাড়া তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডাদেশ দেওয়া হয়। গতকাল রোববার বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক মো. রেজাউল করিম এ রায় দেন। দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন: জেসমিন বেগম ও আলমাস মল্লিক। ২০০৭ সালের ১৯ মে পুলিশ তাঁদের ৫০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করে। বাগেরহাট প্রতিনিধি৫০ টাকাবিশ্ব ভালোবাসা দিবস এলেই ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরে ফুলের দোকান বসে। গতকাল দিনভর এসব অস্থায়ী ফুলের দোকানে তরুণ-তরুণীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ফুল ব্যবসায়ী জুয়েল বেলা চারটার দিকে জানান, ‘এখন পর্যন্ত যা বিক্রি হয়েছে, তাতে পাঁচ-ছয় হাজার টাকা লাভ হবে।’ একই কথা জানান আরেক ফুল ব্যবসায়ী ফরহাদ। তিনি বলেন, ‘একটি গোলাপ ফুল ৫০ টাকা এবং প্রতিটি রজনীগন্ধা ২০-৩০ টাকা করে বিক্রি হয়েছে।’ সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিকমিটি গঠিতপরিবেশ ও বন মন্ত্রণালয়ের জেষ্ঠ্য সহকারী প্রধান সামসুর রহমান খানকে সভাপতি ও দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক নূরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে সম্প্রতি ১৭তম বিসিএস ফোরামের ২৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ফোরামে অন্যান্যের মধ্যে আছেন সহসভাপতি মো. শওকত আলী (প্রশাসন), যুগ্ম সম্পাদক জিয়াউদ্দীন আহমেদ (প্রশাসন), কোষাধ্যক্ষ মো. মুহতাসিবুর রহমান খান (কর), সাংগঠনিক সম্পাদক মো. ফজলে এলাহী মিলাদ (স্বাস্থ্য)। এ ছাড়া আরও ১১ জনকে কার্যনির্বাহী কমিটির সদস্য করা হয়। বিজ্ঞপ্তি।ডাকাত গ্রেপ্তারব্রাহ্মণবাড়িয়ার আন্তজেলা ডাকাত দলের সদস্য নজরুল ইসলাম ওরফে রিপনকে পুলিশ গতকাল রোববার গ্রেপ্তার করেছে। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম খান জানান, কুমিল্লা-সিলেট মহাসড়কের মনকাশাইর বাসস্ট্যান্ড এলাকা থেকে গতকাল দুপুরে রিপনকে (২৭) গ্রেপ্তার করা হয়। রিপন ব্রাহ্মণবাড়িয়ার আন্তজেলা ডাকাত দলের সর্দার সফিকের সহযোগী বলে ওসি জানান। রিপনকে আজ সোমবার ব্রাহ্মণবাড়িয়া বিচারিক হাকিমের আদালতে হাজির করা হবে। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি