সংক্ষেপে সারা দেশ
জাটকা আটকচাঁদপুরের পুরান বাজারের হরিসভা এলাকায় গতকাল সোমবার মেঘনা নদীতে একটি ট্রলার থেকে প্রায় ১০০ মণ জাটকা আটক করেছে পুলিশ। পুরান বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সালাহউদ্দিন জানান, পাচারের উদ্দেশে এসব জাটকা ট্রলারযোগে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। চাঁদপুর প্রতিনিধি।লোহাগড়ায় খুননড়াইলের লোহাগড়া পৌরসভার খলিশাখালী গ্রামে জমিজমাসংক্রান্ত বিরোধ নিয়ে এক নির্মাণশ্রমিক খুন হয়েছেন। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, জমিজমা নিয়ে খলিশাখালী গ্রামের সাইদ কাজী ও আনোয়ার কাজীর মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এ নিয়ে আনোয়ার কাজী সমর্থিত লোকজন গতকাল সোমবার ধারালো অস্ত্র দিয়ে সাঈদ কাজী সমর্থিত নির্মাণশ্রমিক আশরাফ কাজীকে (৩৫) কুপিয়ে মারাত্মক জখম করে। তাঁকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি।ইটভাটার জরিমানাফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নে ইটভাটায় কাঠ পোড়ানোয় তিনজন মালিককে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মোস্তফা কামালের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত গতকাল সোমবার এ জরিমানা করেন। এস এম মোস্তফা কামাল জানান, ইটভাটায় কয়লার পরিবর্তে কাঠ পোড়ানোয় এ এম এম ব্রিকসের মালিককে ৫০ হাজার, রাসেল ব্রিকসকে ৪০ হাজার ও এস এস ব্রিকসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ফরিদপুর অফিস।জরিমানা মাদারীপুরের শিবচর পৌর বাজারের ১৮টি অস্থায়ী দোকানকে ফুটপাত দখলের অভিযোগে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল চন্দ্র বিশ্বাস ও পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) কাদের খান মিলুর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত গতকাল সোমবার এ অভিযান চালান। এ সময় আরও প্রায় অর্ধশতাধিক দোকানকে ২৪ ঘণ্টার মধ্যে ফুটপাত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। শিবচর (মাদারীপুর) প্রতিনিধি।জন্মদিনে সংবর্ধনা গবেষক অধ্যাপক মনিরুজ্জামানের ৭১তম জন্মদিন উপলক্ষে তাঁকে সংবর্ধনা জানিয়েছে চট্টগ্রামের কবি, গীতিকার, শিক্ষাবিদসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। গতকাল সোমবার চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে সংবর্ধনা সভায় বক্তারা গবেষণা ও সৃজনশীল কাজে মনিরুজ্জামানের অবদানের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ নিলুফার জহুর। বক্তব্য রাখেন বিজ্ঞানী ড. জামাল নজরুল ইসলাম, অধ্যাপক সিকান্দর খান, ড. আনওয়ার এস দিল, কবি অরুন দাশগুপ্ত, মহীবুল আজীজ, নাসির উদ্দিন প্রমুখ। এ ছাড়া বিভিন্ন ব্যক্তি ও সংগঠন মনিরুজ্জামানকে ফুল দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানায়। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম‘শ্রমজীবী নারী ঐক্য’নারীশ্রমিকদের অধিকার বাস্তবায়নে ১০টি সংগঠনের সমন্বয়ে গঠিত হয়েছে ‘শ্রমজীবী নারী ঐক্য’। দেশজুড়ে বিভিন্ন শিল্প খাতে কর্মরত নারীশ্রমিকদের মজুরি ও সমতার ভিত্তিতে অধিকার বাস্তবায়নের আহ্বান জানিয়েছে সংগঠনটি। গতকাল সোমবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে কর্মপরিকল্পনা ঘোষণা করেন সংগঠনের সমন্বয়ক জাহানারা বেগম। লিখিত বক্তব্য উপস্থাপন করেন কেন্দ্রীয় নেতা শামীমা নাসরিন। এ সময় শ্রমজীবী নারী ঐক্যের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন লীমা ফেরদৌস, সেলিনা শেলী প্রমুখ। নিজস্ব প্রতিবেদকনৈতিক উন্নয়নকেন্দ্র‘মানুষের মধ্যে নৈতিকতাবোধ জাগ্রত না হলে উচ্চশিক্ষা গ্রহণ ও উচ্চপদে অধিষ্ঠিত হওয়া অর্থহীন হবে।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে ‘নৈতিক উন্নয়নকেন্দ্র’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তরা এ কথা বলেন। ছাত্রদের মধ্যে নৈতিক চেতনা ও অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে এ কেন্দ্র গড়ে তোলা হয়েছে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক এই কেন্দ্রের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যাপক সদরুল আমিন, ইমেরিটাস অধ্যাপক আবদুল মতিন ও অধ্যাপক হোসনে আরা আলম। বিজ্ঞপ্তি।‘শ্রমজীবী নারী ঐক্য’নারীশ্রমিকদের অধিকার বাস্তবায়নে ১০টি সংগঠনের সমন্বয়ে গঠিত হয়েছে ‘শ্রমজীবী নারী ঐক্য’। দেশজুড়ে বিভিন্ন শিল্প খাতে কর্মরত নারীশ্রমিকদের মজুরি ও সমতার ভিত্তিতে অধিকার বাস্তবায়নের আহ্বান জানিয়েছে সংগঠনটি। গতকাল সোমবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে কর্মপরিকল্পনা ঘোষণা করেন সংগঠনের সমন্বয়ক জাহানারা বেগম। লিখিত বক্তব্য উপস্থাপন করেন কেন্দ্রীয় নেতা শামীমা নাসরিন। এ সময় শ্রমজীবী নারী ঐক্যের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন লীমা ফেরদৌস, সেলিনা শেলী প্রমুখ। নিজস্ব প্রতিবেদক