সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোমিওপ্যাথি সম্মেলনকলকাতায় আগামী শুক্রবার শুরু হচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক হোমিওপ্যাথি সম্মেলন। বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতিমান হোমিও চিকিত্সক ও গবেষকেরা এতে অংশ নেবেন। তাঁরা নিজেদের গবেষণালব্ধ ফল ও হোমিওপ্যাথির নানা বিষয় নিয়ে আলোচনা করবেন। ত্রিবার্ষিক এই সম্মেলনের উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সম্মেলনে বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান ও হোমিওপ্যাথি মেডিকেল গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশনের সভাপতি দিলীপ রায়ের নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধিদল অংশ নেবে। বিজ্ঞপ্তি।নির্বাচন সম্পন্নচট্টগ্রাম কর আইনজীবী সমিতির নির্বাচনে মোহাম্মদ ইলিয়াস সভাপতি ও মো. শওকতুল আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল মঙ্গলবার আগ্রাবাদে কর আইনজীবী সমিতির কার্যালয়ে মোট ১৫টি পদে নির্বাচন হয়। তবে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচিত অন্য সদস্যরা হলেন সহসভাপতি মোহাম্মদ মুছা, যুগ্ম সম্পাদক মো. আবুল কালাম, কোষাধ্যক্ষ মো. ফিরোজ ইফতেখার, ক্রীড়া সম্পাদক সাদেক হোসেন, পাঠাগার সম্পাদক মো. আবুল হাশেম নিজামী ও সমাজকল্যাণ সম্পাদক মো. মনজুর কাদের চৌধুরী। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামকর্মকর্তা গ্রেপ্তারঘুষ নেওয়ার অভিযোগে সাতক্ষীরার তালা উপজেলার কৃষি কর্মকর্তা শংকর কুমার মজুমদারসহ দুজনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সদস্যরা। গ্রেপ্তারকৃত অপর ব্যক্তি হলেন একই অফিসের পিয়ন বিকাশ চন্দ্র রায়। তালা থানার ওসি মতিয়ার রহমান জানান, কীটনাশকের লাইসেন্স বাবদ দুজন ব্যবসায়ীর কাছ থেকে গতকাল গতকাল মঙ্গলবার তাঁরা এই ঘুষ নেন। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরারিভলবার উদ্ধারজয়পুরহাট র্যাব-৫-এর সদস্যরা গত সোমবার রাতে পাবনার সদর উপজেলার কদমতলী ভাউডাঙ্গা গ্রাম থেকে চারটি রিভলবার উদ্ধার করেছেন। র্যাব-৫-এর উপপরিচালক মাসুদ পারভেজ জানান, ভাউডাঙ্গা গ্রামের ঈদগাহ মাঠে জনযুদ্ধের (এমএল) কয়েকজন সদস্য বৈঠক করছে—এমন খবর পেয়ে র্যাবের সদস্যরা সেখানে অভিযান চালান। এ সময় পাকিস্তানে তৈরি চারটি রিভালবার উদ্ধার করা হয়। জয়পুরহাট প্রতিনিধি