সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাশ উদ্ধারকুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা গ্রাম থেকে পুলিশ গতকাল বুধবার সকালে জবাই করা অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ (৫০) উদ্ধার করেছে। রায়টা গ্রামের পাশে পদ্মা নদীর পাড়ে স্থানীয় লোকজন লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার হোসেন জানান, পুলিশ লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশের ধারণা, নাটোরের লালপুর এলাকা থেকে লাশটি ভেসে এসেছে। কুষ্টিয়া অফিস।ওরস শেষফরিদপুরের সদরপুর উপজেলার আটরশিতে বিশ্ব জাকের মঞ্জিলের চার দিনব্যাপী ওরস আখেরি মোনাজাতের মধ্য দিয়ে গত মঙ্গলবার শেষ হয়েছে। পীরজাদা মাহফুজুল হক ও মোস্তফা আমীর ফয়সাল আখেরি মোনাজাত পরিচালনা করেন। এতে লাখ লাখ ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। মোনাজাত শেষে লোকজন বাড়ি ফেরার পথে সদরপুর-ফরিদপুর ভায়া কৃষ্ণপুর আঞ্চলিক সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। গতকাল বুধবার সকালে যান চলাচল স্বাভাবিক হয়। ফরিদপুর অফিস।চোরাকারবারি গ্রেপ্তারসিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার পুলিশ গতকাল সকালে নয় শ ভারতীয় শাড়িসহ আট ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিজয় কৃষ্ণ কর জানান, বগুড়া থেকে ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে ৯০৫টি ভারতীয় শাড়ি আটক করা হয়। এ সময় বাসের চালক, হেলপারসহ আট চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়। এদিকে সিরাজগঞ্জ র্যাব-১২-এর কোম্পানি কমান্ডার জানান, মঙ্গলবার ঢাকা-বগুড়া সড়কের হাটিকুমরুলে ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে আড়াই লাখ ভারতীয় রুপিসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ।ডাকাত সর্দার গ্রেপ্তারব্রাহ্মণবাড়িয়ার আন্তজেলা ডাকাত দলের সর্দার সফিকুল ইসলাম ওরফে মেজর শফিককে গতকাল কসবা থানার পুলিশ গ্রেপ্তার করেছে। থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। সফিকুলের বিরুদ্ধে খুন, ডাকাতিসহ কমপক্ষে ১০টি মামলা আছে। কুমিল্লা-সিলেট মহাসড়কে তাঁর নেতৃত্বে ডাকাতি হতো। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।ছিনতাইসুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বুরুঙ্গাছড়া এলাকায় বুধবার দুপুরে গ্রামীণফোনের এক কর্মকর্তার কাছ থেকে টাকা ছিনতাই হয়েছে বলে জানা গেছে। গ্রামীণফোনের কর্মকর্তা জীবন কৃষ্ণ দাশ জানান, তাহিরপুর সীমান্তের বড়ছড়া-চারাগাঁও শুল্ক স্টেশনের দোকানিদের কাছ থেকে টাকা সংগ্রহ করে মোটরসাইকেলে করে সুনামগঞ্জে ফেরার সময় এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা তাঁর কাছ থেকে সাড়ে তিন লাখ টাকা, ২০ হাজার টাকার ফোনকার্ড ও ১০টি সিমকার্ড নিয়ে গেছে। তাহিরপুর থানার উপপরিদর্শক (এসআই) খলিলুর রহমান জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। সুনামগঞ্জ প্রতিনিধি।