সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াত নেতা গ্রেপ্তারঅর্থ আত্মসাতের মামলায় কক্সবাজারের চকরিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মোজাম্মেল হক গ্রেপ্তার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে। চকরিয়া থানার উপ-পরিদর্শক কেফায়েত উল্লাহ জানান, মোজাম্মেল গত বছর সদর উপজেলার ভারুয়াখালীর আবদুস সালামকে এক লাখ ২০ হাজার টাকার চেক দিলে তা ব্যাংকে প্রত্যাখ্যাত হয়। এ ঘটনায় আদালতে মামলা হলে আদালত মোজাম্মেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধিবিক্রয় প্রতিনিধি খুনদিনাজপুরের পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের দুর্গাপুর গ্রাম থেকে গতকাল বৃহস্পতিবার সকালে মাহবুবুর রহমান (৩৫) নামের এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মাহবুব পাশের হাবড়া ইউনিয়নের ভবানীপুর নয়াহাট গ্রামের মরহুম আবদুল ওয়াহেদের ছেলে। তিনি নেভি সিগারেট কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে চাকরি করতেন। পুলিশ জানিয়েছে, বুধবার রাতে মাহবুবকে অন্যত্র হত্যা করে সেখানে ফেলে রাখা হয়েছে। এ ঘটনায় পার্বতীপুর থানায় হত্যা মামলা হয়েছে। পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিব্যবসায়ীর লাশ উদ্ধারদিনাজপুরের হাকিমপুর উপজেলার দক্ষিণ জামালপুর গ্রামের পাশের একটি মাঠ থেকে গতকাল বৃহস্পতিবার সকালে সবজি ব্যবসায়ী শমসের আলীর (৫৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। শমসেরের বাড়ি ওই গ্রামে। মাঠটি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমানার মধ্যে পড়ায় পাঁচবিবি থানার পুলিশ শমসেরের লাশ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিমান চন্দ্র কর্মকার জানান, বুধবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা শমসেরকে জবাই করে হত্যা করে। এ ঘটনায় তাঁর ছেলে রফিকুল ইসলাম একটি হত্যা মামলা করেছেন। হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধিসেমিনারব্রিটিশ কাউন্সিলের চট্টগ্রাম শাখায় গতকাল বিএসির (ব্যাক) সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ‘গতানুগতিক শিক্ষার বিকল্প শিক্ষা’ শীর্ষক সেমিনারে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবদুল্লাহ-আল-মামুন, ব্যাকের স্কুল অব লর প্রধান হাফিজুর রহমান এবং এবিই ও এডেক্সেল প্রোগ্রামের প্রধান জিল্লুর রহমান। সেমিনারে বিকল্প পদ্ধতিতে কম খরচে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সনদ দেশে বসে কীভাবে অর্জন করা যায় তা নিয়ে আলোচনা হয়। বিজ্ঞপ্তিছিনতাইকারীর ছুরিকাঘাতেকুমিল্লায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে ফলবিক্রেতা বাদল মিয়া (১৮) মারা গেছেন। গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লা শহরতলির আড়াইওরা গ্রামে কয়েকজন ছিনতাইকারী বাদলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা বাদলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ জালাল নামের এক ব্যক্তিকে আটক করেছে। কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মতিউল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লাবাংলা খাবারের উত্সবশেলটেকের অঙ্গপ্রতিষ্ঠান হোটেল প্লাটিনাম স্যুটসে ২১ ফেব্রুয়ারি থেকে বাংলা খাবারের উত্সব শুরু হচ্ছে। রাজধানীর বনানীর এফ ব্লকের ১১ নম্বর সড়কের ৫৮ নম্বর বাড়িতে অবস্থিত প্লাটিনাম স্যুটসে এ উত্সব চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। এতে রসনাবিলাসীদের জন্য সাত বিভাগের ৩০ রকমের খাবার পরিবেশন করবে প্লাটিনাম স্যুটসের রন্ধন-বিশেষজ্ঞরা। বিজ্ঞপ্তি।