সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বইমেলা আজকিশোরগঞ্জের ভৈরব উপজেলায় চার দিনব্যাপী একুশে বইমেলা আজ শনিবার শুরু হচ্ছে। ভৈরব বইমেলা পরিষদের ব্যবস্থাপনায় বিকেল চারটায় স্থানীয় রাজ কাছারি মাঠে মেলা উদ্বোধন করবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাংসদ আসাদুজ্জামান নূর। উদ্বোধনী অনুষ্ঠানে লেখক সৈয়দ শামসুল হকের উপস্থিত থাকার কথা রয়েছে। মেলামঞ্চে প্রতিদিন গ্রন্থ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। নিজস্ব প্রতিবেদক, ভৈরব।চিকিত্সক নিহতগাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গত বৃহস্পতিবার রাতে সড়ক দুর্ঘটনায় মো. রাসেল মিয়া নামে এক পল্লিচিকিত্সক নিহত হয়েছেন। তাঁর বাড়ি গাজীপুর সদর উপজেলার নস্করচালা গ্রামে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত নয়টার দিকে চন্দ্রা এলাকা থেকে ওষুধ কিনে বাড়ি ফেরার পথে একটি দ্রুতগামী ট্রাক রাসেলকে (২৮) বহনকারী রিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। রিকশাচালকও গুরুতর আহত হন। কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।সড়ক দুর্ঘটনাবাগেরহাটে গতকাল শুক্রবার দুপুরে মনির খান নামে এক ব্যক্তি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বাগেরহাট-খুলনা মহাসড়কের ছোট পাইকপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। মনির খানের বাড়ি জেলার কচুয়া উপজেলার কচুয়া গ্রামে। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আহম্মদ আলী জানান, খুলনা থেকে বাগেরহাটগামী যাত্রীবাহী একটি বাস থেকে মনির খান (২৫) নামতে গিয়ে পড়ে যান। এতে বাসের পেছনের চাকায় পিষ্ট হন তিনি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। বাগেরহাট প্রতিনিধি।নির্বাচনের ফলটাঙ্গাইল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মনিরুল ইসলাম খান সভাপতি ও তোফাজ্জল হোসেন মিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত অন্য সদস্যদের মধ্যে রয়েছেন সহসভাপতি আবদুল মজিদ ও মো. শাহজাহান আলম চৌধুরী, যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শহীদুল ইসলাম তালুকদার, লাইব্রেরি সম্পাদক আবদুল আলীম, ক্রীড়া সম্পাদক সৈয়দ সাইফুল আলম। গত বৃহস্পতিবার বার সমিতির ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার ফল ঘোষণা করা হয়। টাঙ্গাইল অফিস।একুশে বইমেলা পঞ্চগড়ে গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী একুশের বইমেলা। পঞ্চগড় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ চত্বরে এই মেলার উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের সাংসদ মো. মজাহারুল হক প্রধান। জেলা প্রশাসক বনমালী ভৌমিকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে অধ্যক্ষ মো. গিয়াসুদ্দীন, পৌর মেয়র মো. তৌহিদুল ইসলাম বক্তব্য রাখেন। বইমেলার মুক্তমঞ্চে প্রতিদিন নানা অনুষ্ঠান ও প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত বইমেলা খোলা থাকবে। পঞ্চগড় প্রতিনিধি।