সংক্ষেপে সারা দেশ
ভাষাসৈনিকের নামেচারজন ভাষাসৈনিকের নামে নারায়ণগঞ্জ পৌরসভার চারটি সড়কের নামকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। শহরের চাষাঢ়া জিয়া হল থেকে রামবাবুর পুকুরপাড় পর্যন্ত সড়কটি ভাষাসৈনিক এ কে এম সামসুজ্জোহা, খানপুর প্রধান সড়ক শফি হোসেন খান, দেওভোগ মর্গ্যান স্কুলের সামনে থেকে পালপাড়া পর্যন্ত সড়কটি মমতাজ বেগম এবং ডন চেম্বার সড়কটি আজগর হোসেন ভূঁইয়ার নামে করার একটি প্রস্তাব গতকাল শনিবার পৌরসভার মাসিক সভায় গৃহীত হয়। পৌর মেয়র সেলিনা হায়াত আইভী জানান, প্রস্তাবটির অনুমোদন চেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। নারায়ণগঞ্জ প্রতিনিধিউদ্ধার বগুড়ায় জাপানি পর্যটক তরুণীর কাছ থেকে ছিনতাই হওয়া ক্যামেরা ও মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন খোরশেদ আলম (২৫) ও আবদুর রহমান (৩৫)। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা লুত্ফর রহমান জানান, গত শুক্রবার রাতে পুলিশ ওই দুই ব্যক্তির বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করে। নিজস্ব প্রতিবেদক, বগুড়াবইমেলানরসিংদীতে আজ রোববার আট দিনব্যাপী একুশে বইমেলা শুরু হচ্ছে। বিকেল চারটায় শহরের নরসিংদী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়সংলগ্ন পৌর শহীদ মিনার চত্বরে এই মেলার উদ্বোধন করবেন পৌর মেয়র লোকমান হোসেন। নরসিংদী পৌর পরিষদের ব্যবস্থাপনায় এই মেলায় প্রতিদিন আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, ভৈরবজেলহাজতে গ্রেপ্তার হওয়া নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) অভিযোগপত্রভুক্ত আসামি আরিফ খানকে (২৮) গতকাল শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, বৃহস্পতিবার রাতে র্যাব ফরিদপুর শহরের নিলটুলী এলাকা থেকে আরিফকে গ্রেপ্তার করে। ২০০৫ সালের ১৭ আগস্ট ফরিদপুর আদালত প্রাঙ্গণসহ আটটি স্থানে জেএমবির বোমা হামলার ঘটনায় দুটি মামলা হয়। ফরিদপুর অফিসপিস্তল উদ্ধারচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সাহাপাড়া থেকে গতকাল শনিবার একটি গুলিসহ একটি পিস্তল উদ্ধার করেছে বিডিআর। শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সানোয়ার জানান, বিডিআর সদস্যরা উপজেলার মনাকষা ইউনিয়নের সাহাপাড়া গ্রামে মাজেরুল ইসলাম ওরফে কালুর বাড়ির একটি ধানের গোলা থেকে ওই গুলি ও পিস্তলটি উদ্ধার করে। গুলিসহ পিস্তলটি শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ