সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওষুধসহ আটকবঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার টহল পুলিশ গত শনিবার সেতুর গোলচত্বর এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ওষুধ আটক করেছে। এ সময় আবদুর রহমান ওরফে শহীদ (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিজয়কৃষ্ণ কর জানান, গত শুক্রবার রাতে ঈশ্বরদী শহরের একটি দোকান থেকে চুরি যাওয়া ওষুধই হচ্ছে এসব ওষুধ। এ ঘটনায় দোকান-মালিক ঈশ্বরদী থানায় একটি মামলা করেন। মালিকের দাবি, চুরি যাওয়া ওষুধের দাম ৩৫ লাখ টাকা। ঈশ্বরদী প্রতিনিধিলাশ উদ্ধারবগুড়ার শাজাহানপুর থানার পুলিশ গতকাল রোববার আশেকপুর গ্রামের একটি ধানখেত থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে। পুলিশ জানায়, নিহতের পরনে লুঙ্গি ও শার্ট ছিল। তাদের ধারণা, শনিবার রাতের কোনো এক সময় তাঁকে হত্যা করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে ওই যুবককে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, বগুড়াপুলিশে সোপর্দসাতক্ষীরার শ্যামনগর উপজেলার শ্রীফলকাঠি গ্রামে গত শনিবার রাতে ডাকাতির সময় গ্রামবাসী দুই ডাকাতকে ধরে পুলিশে সোপর্দ করেছেন। গ্রামবাসী জানান, রাত একটার দিকে শ্রীফলকাঠি গ্রামের সামছুর সরদারের বাড়িতে ডাকাতেরা হানা দেয়। সামছুর বিষয়টি মোবাইল ফোনে প্রতিবেশীদের জানালে গ্রামবাসী সংঘবদ্ধ হয়ে ডাকাতদের ঘিরে ফেলে। এ সময় তাঁরা আমজাদ হোসেন (৪২) ও আবদুস ছাত্তার (৪৫) নামের দুই ডাকাতকে ধরে ফেলে। অন্যরা পালিয়ে যায়। এ ঘটনায় গৃহকর্তা থানায় মামলা করেছেন। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাতরুণী উদ্ধারফরিদপুর শহরের রথখোলায় যৌনপল্লি থেকে পুলিশ গতকাল রোববার এক তরুণীকে উদ্ধার করেছে। এ ঘটনায় রুনা (২৫) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া ওই তরুণী সাংবাদিকদের জানান, মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট এলাকার বাচ্চু মিয়া চাকরি দেওয়ার নাম করে গত বছর তাঁকে এখানে নিয়ে আসেন। ১৫ ফেব্রুয়ারি কৌশলে বাড়িতে পালিয়ে গেলে রুনা সন্ত্রাসীদের পাঠিয়ে আবার তাঁকে ধরে নিয়ে আসেন। পরে তাঁর মা বিষয়টি ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশকে জানান। থানার টহল উপপরিদর্শক (টিএসআই) তপন দেবনাথ জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। ফরিদপুর অফিসআলোচনা সভাআন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জামালপুর সমিতি, ঢাকার উদ্যোগে গত শনিবার গাজীপুরের নুহাশ পল্লিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ২০০৯ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাংসদ তহুরা আলী। মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও জাহাঙ্গীর আলমের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রাশেদ মোশাররফ, এম বদিউজ্জামান, কামাল উদ্দিন, আবদুল বারী খান, মুক্তাদির হুসেন, ফরিদুল আলম ও আবদুর রশিদ। বিজ্ঞপ্তিডাকাত গ্রেপ্তারহারুন রশিদ ওরফে গালবাঁকা হারুন নামের এক ব্যক্তিকে গতকাল রোববার গ্রেপ্তার করা হয়েছে। নোয়াখালীর চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, পুলিশ ঢাকার শনির আখড়ার জিয়া সরণি এলাকা থেকে হারুনকে গ্রেপ্তার করে। তিনি আন্তজেলা ডাকাত দলের সদস্য। বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ধর্ষণ ও চাঁদাবাজির মামলা রয়েছে। হারুনের বাড়ি চাটখিল উপজেলার ২ নম্বর রামনারায়ণপুর ইউনিয়নে। চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি