সংক্ষেপে সারা দেশ
ব্যাবসায়ীর মৃত্যুসিরাজগঞ্জের এনায়েতপুর থানার সদিয়া চাঁদপুর ইউনিয়নের খামার গ্রামে চোলাই মদ খেয়ে হূদয় মোদক (৩০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এলাকাবাসী জানান, গত সোমবার রাতে খামার গ্রামের কান্দাপাড়া মাঠে বসে বন্ধুদের সঙ্গে চোলাই মদ খেয়ে পার্শ্বপ্রতিক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েন হূদয়। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক জানান, মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন হূদয়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না পাওয়ায় থানায় মামলা হয়নি। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জস্মারকলিপিজলমহাল শুকিয়ে মাছ শিকার বন্ধের দাবিতে গতকাল মঙ্গলবার দক্ষিণ সুনামগঞ্জের বগুলাকারা ইউনিয়নের কয়েকটি গ্রামের শত শত মানুষ মিছিল ও সমাবেশ করেছে। এই দাবিতে জেলা প্রশাসকের কাছে তারা স্মারকলিপি দিয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, বগুলাকারা ইউনিয়নের বাগুয়া, দিগা ও মাটিয়া জলমহাল থেকে পানি সেচ দিয়ে বোরো চাষ করা হয়। কিন্তু জলমহালের ইজারাদার পানির পাম্প বসিয়ে জলমহালের পানি শুকিয়ে মাছ শিকার শুরু করেছেন। এতে প্রায় পাঁচ শ একর জমির বোরো আবাদ হুমকির মুখে পড়েছে। সুনামগঞ্জ প্রতিনিধিবাস সার্ভিসগোপালগঞ্জ-দিনাজপুর রুটে গতকাল থেকে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশনের (বিআরটিসি) বাস চলাচল শুরু হয়েছে। নতুন বাস-সেবার উদ্বোধন করেন বিআরটিসির চেয়ারম্যান এম এম ইকবাল। এ সময় বিআরটিসির কারিগরি প্রশাসনের পরিচালক আক্তার কামাল, অপারেশন ম্যানেজার নাসিরুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক উপস্থিত ছিলেন। প্রতিদিন উভয় জেলা থেকে দুটি বাস ফরিদপুর, ঝিনাইদহ, কুষ্টিয়া, বগুড়া, নাটোর, রংপুর ও সৈয়দপুর হয়ে যাতায়াত করবে। গোপালগঞ্জ প্রতিনিধিমালামাল জব্দব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা কৃষক দলের সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরীর বাড়ির মালামাল পুলিশ জব্দ করেছে। বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, একটি চাঁদাবাজি ও মারামারির মামলায় আদালতের নির্দেশে কাইয়ুমের বাড়ির মালামাল গত সোমবার জব্দ করা হয়। ২০০৮ সালের অক্টোবরে কাইয়ুমকে প্রধান আসামি করে উপজেলার খাল্লা গ্রামের আইয়ুব আলী এই মামলা করেছিলেন। এ ব্যাপারে কাইয়ুম চৌধুরী প্রথম আলোকে বলেন, রাজনৈতিকভাবে হেয় করার জন্য তাঁর বিরুদ্ধে এ মামলা করা হয়েছে। বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিশাড়ি উদ্ধারখুলনার বটিয়াঘাটা উপজেলার হেতালবুনিয়া নাহালীতলায় গতকাল ভোরে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় সাত কোটি টাকা মূল্যের শাড়ি ও থান কাপড় উদ্ধার করেছে র্যাব। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। খুলনা র্যাব-৬-এর উপ-পরিচালক এ কে এম কামরুজ্জামান বলেন, উদ্ধার করা শাড়ি ও থান কাপড়গুলো ভারতীয়। নদীপথে চোরাচালানের মাধ্যমে এগুলো বাংলাদেশে আনা হয়েছে। উদ্ধার করা শাড়ি-কাপড় বিডিআরের কাছে হস্তান্তর করা হয়েছে। খুলনা প্রতিনিধিদুজন আটকঠাকুরগাঁওয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের স্বাক্ষর জাল করার অভিযোগে পুলিশ গতকাল দুই ব্যক্তিকে আটক করেছে। তাঁরা হলেন বালিয়াডাঙ্গী উপজেলার জয়নাল আবেদীন (১৯) ও সাবদুল ইসলাম (২৫)। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ খান জানান, পুলিশ কনস্টেবল পদে চাকরি পেতে এই দুই ব্যক্তি পুলিশ সুপার বি এম হারুন অর রশিদের কার্যালয়ে গিয়ে তাঁর কাছে স্বরাষ্ট্রমন্ত্রীর সুপারিশসহ আবেদনপত্র দেন। কিন্তু স্বাক্ষরের বিষয়টি পুলিশ সুপারের সন্দেহ হলে তিনি তাঁদের আটকের নির্দেশ দেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ বিষয়ে অনুসন্ধান চলছিল। ঠাকুরগাঁও প্রতিনিধি